ইরাকে ইরানপন্থি যোদ্ধার সংখ্যা এক লাখ: মার্কিন কমান্ডার
https://parstoday.ir/bn/news/west_asia-i17500-ইরাকে_ইরানপন্থি_যোদ্ধার_সংখ্যা_এক_লাখ_মার্কিন_কমান্ডার
ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে ইরানপন্থি শিয়া যোদ্ধার সংখ্যা এক লাখে পৌঁছেছে বলে বাগদাদে নিযুক্ত মার্কিন কমান্ডার কর্নেল ক্রিস গারভার দাবি করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৮, ২০১৬ ০৭:৩৫ Asia/Dhaka
  • মার্কিন কমান্ডার কর্নেল ক্রিস গারভার
    মার্কিন কমান্ডার কর্নেল ক্রিস গারভার

ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে ইরানপন্থি শিয়া যোদ্ধার সংখ্যা এক লাখে পৌঁছেছে বলে বাগদাদে নিযুক্ত মার্কিন কমান্ডার কর্নেল ক্রিস গারভার দাবি করেছেন।

মার্কিন ফক্স নিউজকে এক ই-মেইল বার্তায় তিনি জানান, দু বছর আগে ইরাকের ভেতরে দায়েশ সন্ত্রাসীদের সংখ্যা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে শিয়া যোদ্ধার সংখ্যা বেড়ে এক লাখে পৌঁছেছে। গারভার দাবি করেন, ইরাকের জনপ্রিয় মোবিলাইজেশন ইউনিট নিজেদের ভেতরে যোদ্ধার সংখ্যা বাড়াতে সক্ষম হয়েছে। ইরাকের ভেতর থেকে সন্ত্রাসীদের নির্মূলে সামরিক বাহিনীকে সহযোগিতা দিচ্ছে এ ইউনিট। তিনি বলেন, মার্কিন সেনারা ইরাককে সহায়তা দেয়ার জন্য দেশটিতে অবস্থান করছে; ফলে ইরাকে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে তারা কাদেরকে যুক্ত করবে তা নিতান্তই ইরাক সরকারের সিদ্ধান্ত। তবে ইরাকের ভেতরে ইরানি যোদ্ধাদের সঙ্গে মার্কিন বাহিনীর কোনো যোগাযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।

ফক্স নিউজ বলছে, “ইরাকের ভেতরে শিয়া যোদ্ধার এ সংখ্যা উদ্বেগজনক এবং এই প্রথম এমন সংখ্যার ধারণা পাওয়া গেল।” মার্কিন এ নিউজ চ্যানেলটি দাবি করেছে, শিয়া যোদ্ধারা মার্কিন-বিরোধী শক্তি এবং তারা ইরাকের ভেতরে একবার দায়েশকে পরাজিত করতে পারলে নিজেরা শক্ত অবস্থানে চলে যাবে।

মার্কিন বাহিনীর উপস্থিতির বিরুদ্ধে ইরাকে বহু ব্যক্তি ও রাজনৈতিক সংগঠন মত প্রকাশ করে আসছে। গত মাসে ইরাকের একটি সংসদীয় কমিটি দায়েশের হাত থেকে মসুল শহর মুক্ত করার বিষয়ে মার্কিন বাহিনীর অংশ নেয়ার বিরুদ্ধে মত প্রকাশ করেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮