তাকফিরি সন্ত্রাসীদেরকে মদদ দিচ্ছে ইসরাইল: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i17605-তাকফিরি_সন্ত্রাসীদেরকে_মদদ_দিচ্ছে_ইসরাইল_হিজবুল্লাহ
মধ্যপ্রাচ্যে তৎপর তাকফিরি সন্ত্রাসীদেরকে ইহুদিবাদী ইসরাইল মদদ দিচ্ছে বলে জানিয়েছে লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৯, ২০১৬ ১১:৩৬ Asia/Dhaka
  • হিজবুল্লাহ\'র উপ-মহাসচিব শেইখ নাঈম কাসেম
    হিজবুল্লাহ\'র উপ-মহাসচিব শেইখ নাঈম কাসেম

মধ্যপ্রাচ্যে তৎপর তাকফিরি সন্ত্রাসীদেরকে ইহুদিবাদী ইসরাইল মদদ দিচ্ছে বলে জানিয়েছে লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

গতকাল (বৃহস্পতিবার) হিজবুল্লাহ'র উপ-মহাসচিব শেইখ নাঈম কাসেম বলেন, ইসরাইলি সন্ত্রাসবাদের মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসবাদই এই অঞ্চলের প্রধান সমস্যা।

লেবাননের সেবা ফার্ম এবং সিরিয়ার গোলান মালভূমির ওপর অব্যাহতভাবে দখলদারিত্ব বজায় রাখার পাশাপাশি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সন্ত্রাসীদেরকে মদদ দিচ্ছে ইসরাইল।

সিরিয়ার অভ্যন্তরে সরকার বিরোধী লড়াইয়ে লিপ্ত আহত তাকফিরি সন্ত্রাসীদেরকে চিকিৎসা সেবা দিচ্ছে ইসরাইল। ২০১১ সাল থেকে এ পর্যন্ত ২,১০০ জন সন্ত্রাসীকে ইরাইলি হাসপাতালগুলো চিকিৎসা দিয়েছে বলে ইসরাইলি চ্যানেল -২ টেলিভিশন জানিয়েছে।

এছাড়া, ইসরাইল ২০১৩ সাল থেকে এ পর্যন্ত  ২,০০০ জনেরও বেশি সন্ত্রাসীর জীবন বাঁচিয়েছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম 'দি ডেইলি মেইল' ২০১৫ সালে এক প্রতিবেদনে জানিয়েছিল।

কাসেম আরো বলেন, 'আমাদের বিরুদ্ধে তৎপর হুমকিগুলো আমরা নির্ধারণ করেছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে  ইহুদিবাদ এবং তাকফিরি –এই দু'টি সন্ত্রাসবাদের বিরুদ্ধে একই সময়ে লড়াই করতে হবে।' তিনি বলেন, 'আমরা সব সময় বলে আসছি যে প্রতিরোধই এক মাত্র সমাধান।'

সক্ষমতা থাকা সত্ত্বেও তাকফিরি দায়েশের বিরুদ্ধে জোরালোভাবে লড়াই না চালানোর কারণে আমেরিকার নিন্দা জানিয়েছেন হিজবুল্লাহর এই নেতা।

কাসেমি বলেন, ইসলামিক পরিচিতি, মানবতা এবং ভবিষ্যত প্রজন্মের জন্য তাকফিরি মতবাদ একটি বড় ধরণের হুমকি। হিজবুল্লাহ না থাকলে চলমান আঞ্চলিক সংকটের ধাক্কায় লেবাননের অস্তিত্ব শেষ হয়ে যেত বলেও মন্তব্য করেন কাসেমি।#

পার্সটুডে/বাবুল আখতার/১৯