'বিরোধী রাজনৈতিক পক্ষের ওপর দমন-পীড়ন বন্ধ করুন'
https://parstoday.ir/bn/news/west_asia-i20233-'বিরোধী_রাজনৈতিক_পক্ষের_ওপর_দমন_পীড়ন_বন্ধ_করুন'
বাহরাইনের রাজনৈতিক বিরোধীদের ওপর কঠোর দমন-পীড়ন বন্ধ করতে দেশটির আলে খলিফা সরকারে প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং ৩৫ সদস্যের জাতিসংঘের মানবাধিকার পরিষদ। দেশটির সরকার যখন বিরোধীদলের ওপর নির্যাতনের নীতি অব্যাহত রেখেছে তখন ইইউ এবং জাতিসংঘের সংস্থাটি এ আহ্বান জানাল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০১৬ ১৩:৩৬ Asia/Dhaka
  • 'বিরোধী রাজনৈতিক পক্ষের ওপর দমন-পীড়ন বন্ধ করুন'

বাহরাইনের রাজনৈতিক বিরোধীদের ওপর কঠোর দমন-পীড়ন বন্ধ করতে দেশটির আলে খলিফা সরকারে প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং ৩৫ সদস্যের জাতিসংঘের মানবাধিকার পরিষদ। দেশটির সরকার যখন বিরোধীদলের ওপর নির্যাতনের নীতি অব্যাহত রেখেছে তখন ইইউ এবং জাতিসংঘের সংস্থাটি এ আহ্বান জানাল।

গতকাল (বুধবার) জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে জাতিসংঘে নিযুক্ত স্লোভাকিয়ার স্থায়ী প্রতিনিধি ফেদর রোসা বাহরাইনের বিরোধী রাজনৈতিক সমাজের বিরুদ্ধে নেয়া দেশটির নীতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।স্লোভাকিয়া বর্তমানে ইইউ'র প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে। 

লিখিত এক বিবৃতিতে তিনি বলেন, বাহরাইনের প্রধান বিরোধীদল 'আল-ওয়েফাক ন্যাশনাল সোসাইটি'কে বিলুপ্ত করা এবং সংগঠনটির মহাসচিব শেখ আলী সালমানকে দশ বছরের কারাদণ্ড দেয়ার পাশাপাশি মানবাধিকার কর্মীদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা এবং নাবিল রজবকে আবারো গ্রেফতার করায় ব্রাসেলস গভীর উদ্বেগ প্রকাশ করছে।

এছাড়া, দেশটির প্রখ্যাত আলেম শেখ ঈসা কাসিমের নাগরিকত্ব কেড়ে নেয়ায় বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৫