কুয়েতে মার্কিন সেনা বহনকারী গাড়ির ওপর হামলা: ১ মিশরীয় গ্রেফতার
https://parstoday.ir/bn/news/west_asia-i22396-কুয়েতে_মার্কিন_সেনা_বহনকারী_গাড়ির_ওপর_হামলা_১_মিশরীয়_গ্রেফতার
কুয়েতে পাঁচ মার্কিন সেনা বহনকারী গাড়ির ওপর ময়লাবাহী ট্রাক দিয়ে হামলা করার দায়ে এক মিশরীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৮, ২০১৬ ২১:০০ Asia/Dhaka
  • কুয়েতে মার্কিন সেনা বহনকারী গাড়ির ওপর হামলা: ১ মিশরীয় গ্রেফতার

কুয়েতে পাঁচ মার্কিন সেনা বহনকারী গাড়ির ওপর ময়লাবাহী ট্রাক দিয়ে হামলা করার দায়ে এক মিশরীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইব্রাহিম সুলায়মান বলে জানিয়েছে রাষ্ট্র পরিচালিত কুয়েত নিউজ এজেন্সি। সুলায়মানের বয়স ২৮ বছল বলে জানানো হয়েছে। হামলায় পাঁচ মার্কিন সেনার কেউ আহত না হলেও সুলায়মান আহত হয়েছে এবং তার দেহের কয়েক জায়গা ভেঙে গেছে। তবে কুয়েতের কোথায় এ হামলা হয়েছে খবরে তা উল্লেখ করা হয় নি।

তেলসমৃদ্ধ কুয়েতকে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র বলে মনে করা হয়। ১৯৯১ সালে মার্কিন নেতৃত্বাধীন পারস্য উপসাগরীয় যুদ্ধের মধ্যদিয়ে দেশটির ওপর ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম বাহিনীর দখলদারিত্বের অবসান ঘটেছিল।# 

পার্সটুডে/মূসা রেজা/৮