আজানের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে নাবলুসে সব ধর্মের অনুসারীদের বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/west_asia-i26299-আজানের_ওপর_নিষেধাজ্ঞার_প্রতিবাদে_নাবলুসে_সব_ধর্মের_অনুসারীদের_বিক্ষোভ
জর্দান নদীর পশ্চিম তীরের উত্তরে নাবলুস শহরের জনগণ আল আকসা ও এর আশেপাশের মসজিদগুলোতে আজান দেয়ার ওপর ইসরাইলি নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ২১, ২০১৬ ১০:৫২ Asia/Dhaka
  • আজানের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে নাবলুসে সব ধর্মের অনুসারীদের বিক্ষোভ

জর্দান নদীর পশ্চিম তীরের উত্তরে নাবলুস শহরের জনগণ আল আকসা ও এর আশেপাশের মসজিদগুলোতে আজান দেয়ার ওপর ইসরাইলি নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।

ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এবং মুসলমান, খ্রিস্টান ও অন্য ঐশী ধর্মের অনুসারী শত শত মানুষ ওই প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। ইসরাইলি নিষেধাজ্ঞার প্রতিবাদে তারা সম্মিলিত কণ্ঠে আজান দিয়েছেন।

নাবলুস শহরের বিশিষ্ট মুফতি আহমাদ শুবাশ বলেছেন, সব ঐশী ধর্মের আলেম, পণ্ডিত ও তাদের অনুসারীরা একত্রিত হয়ে সবাইকে এ বার্তায় পৌঁছে দিয়েছে যে, ইসরাইলি ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সব ফিলিস্তিনি ঐক্যবদ্ধ। তিনি বলেন, ফিলিস্তিনে মুসলমানরা ছাড়াও খ্রিস্টান ও অন্যান্য ধর্মের ধর্মের অনুসারীরাও সম্মিলিত কণ্ঠে আজান দিয়ে দেখিয়ে দিয়েছে, এটা একটি মানবিক বিষয় এবং শুধু মুসলমানদের সঙ্গে সম্পর্কিত নয়।

 

নাবলুসে রোমের ক্যাথলিক খ্রিস্টান গির্জার প্রধান ইউসুফ সাআদেও বলেছেন, আজান বন্ধে ইসরাইলি পদক্ষেপের নিন্দা জানানোর জন্যই তারা সব ধর্মের ওই সমাবেশে অংশ নিয়েছেন। 

দখলদার ইহুদিবাদী ইসরাইলি মন্ত্রিসভা ফিলিস্তিনি মসজিদগুলোর মাইকে আজান দেয়া বন্ধ করে দেয়ার বিষয়ে একটি খসড়া বিল প্রস্তুত করেছে। #   

পার্সটুডে/  মোঃ রেজওয়ান হোসেন/২১