প্রতিশ্রুত বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে সিরিয়া: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i27844-প্রতিশ্রুত_বিজয়ের_দ্বারপ্রান্তে_রয়েছে_সিরিয়া_হিজবুল্লাহ
সিরিয়ার আলেপ্পো শহরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ‘প্রতিশ্রুত’ বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছেন বলে জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শুক্রবার রাতে জাতির উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ মন্তব্য করেছেন।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
ডিসেম্বর ১০, ২০১৬ ০৬:৫৬ Asia/Dhaka
  • টেলিভিশনে ভাষণ দিচ্ছেন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    টেলিভিশনে ভাষণ দিচ্ছেন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

সিরিয়ার আলেপ্পো শহরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ‘প্রতিশ্রুত’ বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছেন বলে জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শুক্রবার রাতে জাতির উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ মন্তব্য করেছেন।

সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পো শহরের প্রায় ৯৩ শতাংশ এলাকা সন্ত্রাসীদের কাছ থেকে পুনর্দখল করার পর এ ঘোষণা দিলেন তিনি। সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন,  মধ্যপ্রাচ্যে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য ওয়াশিংটন ও তার কিছু পশ্চিমা মিত্র দেশ গত কয়েক বছর ধরে তাকফিরি সন্ত্রাসবাদকে মদদ দিয়েছে। কিন্তু অন্যায় অবস্থানে থাকার কারণে এই সন্ত্রাসবাদ আজ পরাজয়ের সম্মুখীন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ ঐক্যবদ্ধভাবে পরস্পরকে সহযোগিতা করলে এই সন্ত্রাসবাদকে বিশ্বের বুক থেকে চিরতরে মুছে দেয়া সম্ভব হবে। সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, মধ্যপ্রাচ্য এবং ইসলামি সভ্যতাকে টিকিয়ে রাখার স্বার্থেই এ সহযোগিতা জরুরি।

সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে দেশটির সেনাবাহিনীকে সহযোগিতা করছে লেবাননের হিজবুল্লাহ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০