লিবিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ ক্রু নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i28954-লিবিয়ায়_যুদ্ধবিমান_বিধ্বস্ত_হয়ে_২_ক্রু_নিহত
লিবিয়ায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুজন ক্রু নিহত হয়েছে। লিবিয়ার সরকারপন্থি বাহিনীর মিগ-২৩ বিমানটি ত্রিপোলির ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে বিধ্বস্ত হয়েছে বলে সামরিক সূত্র থেকে জানানো হয়েছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
ডিসেম্বর ২৩, ২০১৬ ১১:০৬ Asia/Dhaka
  • লিবিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ ক্রু নিহত

লিবিয়ায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুজন ক্রু নিহত হয়েছে। লিবিয়ার সরকারপন্থি বাহিনীর মিগ-২৩ বিমানটি ত্রিপোলির ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে বিধ্বস্ত হয়েছে বলে সামরিক সূত্র থেকে জানানো হয়েছে।

ত্রিপোলির মিতিগা বিমানঘাঁটির কাছাকাছি একটি ঘাঁটি থেকে এটি আকাশে উড়েছিল। তাৎক্ষণিকভাবে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায় নি।

বিমানটি ত্রিপোলির জাতীয় ঐকমত্যের সরকারের প্রতি অনুগত বাহিনীর বলে জানা গেছে। গোলযোগপূর্ণ দেশটির প্রতিপক্ষদের কাছ থেকে নিয়ন্ত্রণ নেয়ার লড়াই চালিয়ে যাচ্ছে এ বাহিনী।

লিবিয়া সরকারের প্রতি অনুগত বাহিনীর কাছে পুরনো যুদ্ধবিমানের বহর রয়েছে।  ২০১১ সালে দেশটির সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি গণ-অভ্যুত্থানে নিহত হওয়ার পর এসব বিমান তাদের হস্তগত হয়।#

পার্সটুডে/মূসা রেজা/২৩