ইয়েমেনি স্নাইপারদের হামলায় ৬ সৌদি সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i29179-ইয়েমেনি_স্নাইপারদের_হামলায়_৬_সৌদি_সেনা_নিহত
ইয়েমেনের স্নাইপারদের গুলিতে সৌদি আরবের ছয় সেনা মারা গেছে। সৌদি আরবের নাজরান প্রদেশে ইয়েমেনি সেনাদের পাল্টা হামলায় এসব সেনা মারা  যায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৫, ২০১৬ ১৩:৫৫ Asia/Dhaka
  • নাজরান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে সৌদি সেনা (ফাইল ফটো)
    নাজরান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে সৌদি সেনা (ফাইল ফটো)

ইয়েমেনের স্নাইপারদের গুলিতে সৌদি আরবের ছয় সেনা মারা গেছে। সৌদি আরবের নাজরান প্রদেশে ইয়েমেনি সেনাদের পাল্টা হামলায় এসব সেনা মারা  যায়।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, শনিবার রাতে নাজরান প্রদেশের শাজা সামরিক ঘাঁটিতে ইয়েমেনি সেনাদের গুলিতে তিন সেনা নিহত হয়। একই প্রদেশের তাল’আ সামরিক ঘাঁটিতে দিনের প্রথম দিকে ইয়েমেনি স্নাইপারদের গুলিতে সৌদি আরবের আরো তিন সেনা মারা যায়।

ইয়েমেনি সেনারা নাজরান প্রদেশের খাদরা ক্রসিং পয়েন্টে সৌদি ও ভাড়াটে সেনাদের অবস্থানেও হামলা চালিয়েছে। এ হামলায় বহু সৌদি ও ভাড়াটে সেনা হতাহত হয়। এছাড়া, শনিবার রাতে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশের সামনাহ ও আফ্রা সামরিক ঘাঁটিতে ইয়েমেনের সেনা এবং বিপ্লবী যোদ্ধারা হামলা চালায়। এ হামলায় অজ্ঞাত সংখ্যক সেনা হতাহত হয়েছে।

জিজান প্রদেশের সৌদি ঘাঁটিতে ইয়েমেনের সেনারা বেশ কয়েকটি গোলন্দাজ হামলাও চালিয়েছে। আল-মাসিরা টেলিভিশনের খবর অনুযায়ী, কায়েস পাহাড়ের কাছে সৌদি সামরিক অস্ত্রগুদামে বিশাল বিস্ফোরণ ঘটেছে। ইয়মেনের বিরুদ্ধে সৌদি আরবের লাগাতার হামলার জবাবে ইয়েমেনের সেনা ও বিপ্লবী যোদ্ধারা এসব হামলা চালিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫