ইয়েমেনে সৌদি আগ্রাসন: নিহত৭
ইয়েমেনের পূর্বাঞ্চলে সৌদি আরবের বিমান হামলায় সাত বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আল মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, মাআরিব প্রদেশের সারওয়াহ এলাকায় চালানো আজকের এই হামলায় বেশ কিছু সংখ্যক নারী ও শিশুও আহত হয়েছে।
টিভির প্রতিবেদনে আরো বলা হয়েছে, সৌদি জেট বিমানগুলো উত্তরাঞ্চলীয় হাজ্জে প্রদেশের হেইরান শহরে জ্বালানিবাহী দু'টি লরি লক্ষ্য হামলা চালালে দুই ব্যক্তি নিহত ও সাতজন আহত হয়েছে। সৌদি জঙ্গিবিমানগুলো সাআদা প্রদেশে ইয়েমেনের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে। একই প্রদেশে সৌদি আরবের সীমান্ত রক্ষীদের গুলিতে ইয়েমেনের আরো চার নাগরিক নিহত হয়েছে।
গতকালও তায়েজ প্রদেশের বাব আল মান্দাবের আবাসিক এলাকায় সৌদি বিমান হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছে। এদিকে জিজানে ইয়েমেনের সরকারী সেনাদের হামলায় এক সৌদি সেনা নিহত হয়েছে।#
পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/৩০