দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেবেন না: ট্রাম্পকে আব্বাসের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/west_asia-i30568-দূতাবাস_সরিয়ে_জেরুজালেমে_নেবেন_না_ট্রাম্পকে_আব্বাসের_হুঁশিয়ারি
ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে আমেরিকার দূতাবাস পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে না নেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করে দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ট্রাম্পকে লেখা এক চিঠিতে মাহমুদ আব্বাস এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ১০, ২০১৭ ১১:০৬ Asia/Dhaka
  • মাহমুদ আব্বাস
    মাহমুদ আব্বাস

ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে আমেরিকার দূতাবাস পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে না নেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করে দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ট্রাম্পকে লেখা এক চিঠিতে মাহমুদ আব্বাস এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মাহমুদ আব্বাস ওই চিঠিতে বলেছেন, তেল আবিব থেকে যদি মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়া হয় তাহলে কথিত ‘মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায়’ মারাত্মক প্রভাব পড়বে। এছাড়া, ফিলিস্তিনি ইস্যুর দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এবং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

বার্তা সংস্থা ওয়াফার খবরে আরো জানানো হয়েছে, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের কাছেও চিঠি পাঠিয়ে মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেয়ার পদক্ষেপ বন্ধ করার জন্য সব রকমের প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০