আমেরিকার তৈরি অত্যাধুনিক বোমারু বিমান উন্মোচন করল সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i31799-আমেরিকার_তৈরি_অত্যাধুনিক_বোমারু_বিমান_উন্মোচন_করল_সৌদি_আরব
আমেরিকার তৈরি অত্যাধুনিক বোমারু বিমান এফ-১৫এসএ উন্মোচন করেছে সৌদি আরব। ইয়েমেনে চলমান আগ্রাসী রক্তক্ষয়ী যুদ্ধের কারণে অব্যাহত আন্তর্জাতিক কঠোর সমালোচনার মুখে এ বিমানের উন্মোচন করল রিয়াদ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ২৬, ২০১৭ ০৭:৩৪ Asia/Dhaka

আমেরিকার তৈরি অত্যাধুনিক বোমারু বিমান এফ-১৫এসএ উন্মোচন করেছে সৌদি আরব। ইয়েমেনে চলমান আগ্রাসী রক্তক্ষয়ী যুদ্ধের কারণে অব্যাহত আন্তর্জাতিক কঠোর সমালোচনার মুখে এ বিমানের উন্মোচন করল রিয়াদ।

রাজা সালমান  এবং তার ছেলে উপ যুবরাজ এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান

রিয়াদে উন্মোচন অনুষ্ঠান এবং বিমান মেলায় রাজা সালমান  এবং তার ছেলে উপ যুবরাজ এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন।

উন্মোচন অনুষ্ঠানে বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমানকে একটি ক্ষেপণাস্ত্র সহ উপস্থাপন করা হয়। যুদ্ধবিমানের তলে ক্ষেপণাস্ত্রটি  লাগানো ছিল।

বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র ক্রেতা দেশ হিসেবে  সৌদি আরব পরিচিত। দেশটি গত কয়েক বছর ধরে শত শত কোটি ডলারের অস্ত্র এবং গোলাবারুদ কিনছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৬