সিরিয়ার ওয়াদি বারাদায় অস্ত্র সমর্পণ করল ২৬০০ সন্ত্রাসী
https://parstoday.ir/bn/news/west_asia-i31819-সিরিয়ার_ওয়াদি_বারাদায়_অস্ত্র_সমর্পণ_করল_২৬০০_সন্ত্রাসী
সিরিয়ার ওয়াদি বারাদা উপত্যকায় দুই হাজার ছয়শ’র বেশি সন্ত্রাসী অস্ত্র সমর্পণ করেছে। রাজধানী দামেস্কে এ এলাকা থেকে পানি সরবরাহ করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৬, ২০১৭ ১৩:৪৩ Asia/Dhaka
  • সিরিয়ার ওয়াদি বারাদায় অস্ত্র সমর্পণ করল ২৬০০ সন্ত্রাসী

সিরিয়ার ওয়াদি বারাদা উপত্যকায় দুই হাজার ছয়শ’র বেশি সন্ত্রাসী অস্ত্র সমর্পণ করেছে। রাজধানী দামেস্কে এ এলাকা থেকে পানি সরবরাহ করা হয়।

সিরিয় সংহতি প্রক্রিয়ায় জড়িত রুশ সেন্টারের মুখপাত্র কর্নেল আলেকজান্দার ব্লিনিকভ(আজ) এ কথা জানিয়েছেন। তিনি আরো জানান, ওয়াদি বারাদায় বসবাসকারী বেসামরিক নাগরিকদের খাদ্য এবং ওষুধসহ ত্রাণ সামগ্রী পাওয়া অব্যাহত রয়েছে। ওই এলাকায় জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরছে বলেও জানান তিনি।

ওই এলাকায় জটিল সংহতি পরিকল্পনার বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় দুই হাজার ছয়শর বেশি ব্যক্তি অস্ত্র সমর্পণ করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, যারা অস্ত্র ত্যাগ করতে চায় নি তারা ওই এলাকা ছাড়ছে। তিনি বলেন, পরিবার-পরিজন নিয়ে  এ সব সন্ত্রাসীর ওই এলাকা ত্যাগের বিষয়টি তদারকি করছে সিরিয় কর্মকর্তারা।

পাশাপাশি যুদ্ধবিরতিতে যোগ দিতে অস্বীকারকারী সন্ত্রাসীরা উচ্চ এলাকায় আশ্রয় নিয়েছে এবং সেখান থেকে আশপাশের গ্রামগুলোর ওপর গোলাবর্ষণ অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

ওয়াদি বারাদা উপত্যকার ঝর্ণাগুলো থেকে সিরিয়ার রাজধানীর বেশির ভাগ পানিই সরবরাহ করা হয়। গত ডিসেম্বর থেকে দামেস্কে পানি সরবরাহ মারাত্মক ভাবে হ্রাস পেয়েছে। বিরোধীদের নিয়ন্ত্রিত ওয়াদি বারাদার সমস্যা আস্তানা বৈঠকের পথে বাধা সৃষ্টি করেছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২৬