গাজার ৯০% পানি পান করার উপযোগী নয়: ফিলিস্তিনি কর্মকর্তা
https://parstoday.ir/bn/news/west_asia-i31865-গাজার_৯০_পানি_পান_করার_উপযোগী_নয়_ফিলিস্তিনি_কর্মকর্তা
অবরুদ্ধ গাজা উপত্যকার শতকরা ৯০ ভাগ পানি পান করার উপযোগী নয় বলে জানিয়েছেন একজন ফিলিস্তিনি কর্মকর্তা। তিনি বলেছেন, উপত্যকায় বসবাসরত অল্প সংখ্যক মানুষ বিশুদ্ধ পানি পান করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৭, ২০১৭ ০৪:২৮ Asia/Dhaka
  • জেরিক্যানে করে খাবার পানি নিয়ে যাচ্ছে এক ফিলিস্তিনি বালক (ফাইল ছবি)
    জেরিক্যানে করে খাবার পানি নিয়ে যাচ্ছে এক ফিলিস্তিনি বালক (ফাইল ছবি)

অবরুদ্ধ গাজা উপত্যকার শতকরা ৯০ ভাগ পানি পান করার উপযোগী নয় বলে জানিয়েছেন একজন ফিলিস্তিনি কর্মকর্তা। তিনি বলেছেন, উপত্যকায় বসবাসরত অল্প সংখ্যক মানুষ বিশুদ্ধ পানি পান করেন।

ফিলিস্তিনের পানি সম্পদ কর্তৃপক্ষের ডেপুটি চেয়ারম্যান রেবহি আশ-শেইখ বৃহস্পতিবার বলেছেন, গাজার বেশিরভাগ মানুষ বিশুদ্ধ পানির অভাবে কষ্ট পাচ্ছেন।

গাজা উপত্যকার ওপর ২০০৭ সালের জুন মাস থেকে কঠোর অবরোধ আরোপ করে রেখেছে ইহুদিবাদী ইসরাইল।   এ কারণে, জ্বালানীর অভাবে উপত্যকার পানি বিশুদ্ধীকরণ যন্ত্রগুলো ঠিকমতো কাজ করছে না। ফলে কর্তৃপক্ষকে পাম্পের সাহায্যে সাগরের পানি উঠিয়ে সরাসরি বাসাবাড়িতে সরবরাহ করতে হচ্ছে।

এই পানি দিয়ে গোসল ও কাপড় ধোয়ার কাজ করা গেলেও রান্না বা খাওয়ার কাজে ব্যবহার করতে পারছেন না উপত্যকাবাসী। যাদের সামর্থ্য আছে তারা দোকান থেকে বোতলজাত পানি কিনে ব্যবহার করছেন। এ ছাড়া, গাজা উপত্যকায় হাতে গোনা কয়েকটি পানি বিশুদ্ধীকরণ যন্ত্র রয়েছে যেখানে সারাদিন শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে থাকেন এক জেরিক্যান সুপেয় পানি পাওয়ার আশায়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭