‘ইরানের সঙ্গে সংলাপের পথ খুঁজছে আরব দেশগুলো’
https://parstoday.ir/bn/news/west_asia-i32639-ইরানের_সঙ্গে_সংলাপের_পথ_খুঁজছে_আরব_দেশগুলো’
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতার সম্ভাব্নাকে স্বাগত জানিয়েছেন কুয়েতের উপ পররাষ্ট্রমন্ত্রী খালেদ আল-জারাল্লাহ। এ ধরনের সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক দ্বন্দ্বের নিরসন হতে পারে বলে তিনি মনে করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০১৭ ২২:০৯ Asia/Dhaka
  • কুয়েতের উপ পররাষ্ট্রমন্ত্রী খালেদ আল-জারাল্লাহ
    কুয়েতের উপ পররাষ্ট্রমন্ত্রী খালেদ আল-জারাল্লাহ

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতার সম্ভাব্নাকে স্বাগত জানিয়েছেন কুয়েতের উপ পররাষ্ট্রমন্ত্রী খালেদ আল-জারাল্লাহ। এ ধরনের সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক দ্বন্দ্বের নিরসন হতে পারে বলে তিনি মনে করেন।

জারাল্লাহর বরাত দিয়ে কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা বলেছে, ইরান ও পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে সংলাপ ইয়েমেন, সিরিয়ার সংঘাত কিংবা এ অঞ্চলের অন্য যেকোনো উত্তেজনা কমাতে সাহায্য করবে। কুয়েতে ইরানি দূতাবাসে এক অনুষ্ঠানে জারাল্লাহ এসব কথা বলেছেন। কুয়েতের এ মন্ত্রী বলেন, “প্রকৃতপক্ষে আমরা যা খুঁজছি তা হচ্ছে সংলাপ, এই সংলাপই ইরান ও পারস্য উপসাগরীয় দেশগুলোর স্বার্থ রক্ষা করবে।” ইরানরে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের এক বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। মঙ্গলবার জারিফ ইরানের দৈনিক এত্তেলাত পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান সব দেশের সঙ্গে বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮