সিরিয়ার ভূখণ্ডে আবারো হামলা চালিয়েছে ইসরাইলি জঙ্গিবিমান
https://parstoday.ir/bn/news/west_asia-i33392-সিরিয়ার_ভূখণ্ডে_আবারো_হামলা_চালিয়েছে_ইসরাইলি_জঙ্গিবিমান
ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমান সিরিয়ার কৌশলগত কালামুন পার্বত্য এলাকায় দেশটির সেনাবাহিনীর অবস্থানে রাতে বোমা বর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। লেবাননের সীমান্তবর্তী কালামুন পাবর্ত্য এলাকাটি সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তর অংশে অবস্থিত।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০১৭ ১৭:৫৪ Asia/Dhaka
  • ইসরাইলের এফ-১৬ জঙ্গিবিমান
    ইসরাইলের এফ-১৬ জঙ্গিবিমান

ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমান সিরিয়ার কৌশলগত কালামুন পার্বত্য এলাকায় দেশটির সেনাবাহিনীর অবস্থানে রাতে বোমা বর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। লেবাননের সীমান্তবর্তী কালামুন পাবর্ত্য এলাকাটি সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তর অংশে অবস্থিত।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলের সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, ইসরাইলের একটি জঙ্গিবিমান লেবাননের বেকা পার্বত্য এলাকার আকাশে ছক্কর দেয়ার পর আজ (বুধবার) স্থানীয় সময় রাত ৩টায় সিরিয়ার আকাশসীমায় প্রবেশ করে। আল-মাসদার সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইসরাইলি জঙ্গিবিমানটি সিরিয়ার রাজধানী দামেস্কের ৩৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত কালামুনের জার্দ নালাহলেহ এলাকায় বোমা বর্ষণ করেছে। অস্ত্র পরিবহনরত একটি বহরকে লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয় বলে লেবাননের আল-নাশরা অনলাইন সংবাদ মাধ্যম পরবর্তীতে জানিয়েছে। তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।

এদিকে, ইসরাইলি সংবাদ মাধ্যমগুলো অভিযোগ করেছে, অস্ত্রের চালানটি বিদেশী মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইরত লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন যোদ্ধাদের নিকট নিয়ে যাওয়া হচ্ছিল। ইসরাইলি জঙ্গিবিমানগুলো মাঝেমধ্যেই বিভিন্ন অজুহাতে সিরিয়ার ভূখণ্ডে বোমা বর্ষণ করে আসছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২২