সিরিয়ার আল-বাব শহরে দায়েশের বোমা হামলায় নিহত ৪০, আহত বহু
https://parstoday.ir/bn/news/west_asia-i33502-সিরিয়ার_আল_বাব_শহরে_দায়েশের_বোমা_হামলায়_নিহত_৪০_আহত_বহু
সিরিয়ার সীমান্তবর্তী আল-বাব শহরে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত এবং আরো কয়েক ডজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সম্প্রতি তুর্কি সেনাবাহিনী এবং তাদের সমর্থনপুষ্ট মিলিশিয়ারা তাকফিরি দায়েশের কাছ থেকে শহরটি দখলে নিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০১৭ ১৪:৫৫ Asia/Dhaka
  • সিরিয়ার আল-বাব শহরে দায়েশের বোমা হামলায় নিহত ৪০, আহত বহু

সিরিয়ার সীমান্তবর্তী আল-বাব শহরে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত এবং আরো কয়েক ডজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সম্প্রতি তুর্কি সেনাবাহিনী এবং তাদের সমর্থনপুষ্ট মিলিশিয়ারা তাকফিরি দায়েশের কাছ থেকে শহরটি দখলে নিয়েছে।

আজ (শুক্রবার) আল বাব শহরের আট কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত তুরস্কের মদদপুষ্ট মিলিশিয়াদের নিয়ন্ত্রণাধীন সোসিয়ান গ্রামের একটি নিরাপত্তা চৌকিতে বোমটি বিস্ফোরণ ঘটে বলে কথিত মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। এদিকে, ওই এলাকার একটির সূত্রের বরাত দিয়ে ব্রিটেন ভিত্তিক রয়টার্স জানিয়েছে, বোমা বিস্ফোরণে ৩৫ জন বেসামরিক লোকসহ আরো সাত মিলিশিয়া নিহত হয়।

আঙ্কারার সেনাবাহিনী এবং তাদের সমর্থনপুষ্ট মিলিশিয়ারা আল-বাব শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিকরি আইসিক ঘোষণা দেয়ার একদিন পর সেখানে বোমা হামলার খবর এলো।

তুরস্ক গত বছরের আগস্ট মাসে দামেস্কের সরকারের অনুমোদন ছাড়াই সিরিয়ার অভ্যন্তরে দায়েশের বিরুদ্ধে লড়াই করার অজুহাতে সেখানে ট্যাংক এবং জঙ্গিবিমান পাঠায়। সিরিয়া সরকার আঙ্কারার এ তৎপরতাকে তার দেশের বিরুদ্ধে আগ্রাসন এবং সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৫