তুর্কি অভিযানে বাস্তুহারা হলো সিরিয়ার ৬৬,০০০ মানুষ
https://parstoday.ir/bn/news/west_asia-i33986-তুর্কি_অভিযানে_বাস্তুহারা_হলো_সিরিয়ার_৬৬_০০০_মানুষ
সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সেনাবাহিনীর অভিযানে দেশটির ৬৬,০০০ মানুষ বাস্তুহারা হয়েছেন বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দফতর জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৫, ২০১৭ ১৫:২৭ Asia/Dhaka
  • তুর্কি অভিযানে বাস্তুহারা হলো সিরিয়ার ৬৬,০০০ মানুষ

সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সেনাবাহিনীর অভিযানে দেশটির ৬৬,০০০ মানুষ বাস্তুহারা হয়েছেন বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দফতর জানিয়েছে।

আজ (রোববার) সংস্থাটি জানিয়েছে, সিরিয়ার আল-বাব শহর এবং নিকটবর্তী তাদিফ শহরে ৩৯,৭৬৬ জন নাগরিক তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জাতিসংঘ আরো জানিয়েছে, বাস্তুহারা লোকজন সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর অংশে পালিয়ে গেছে। সেখানে পলায়নরত সন্ত্রাসীদের ফেলে যাওয়া অবিস্ফোরিত বোমার উচ্চ মাত্রার তেজস্ক্রিয়তা এবং পুঁতে রাখা বহু বোমা রয়েছে।   

তুরস্ক ২০১৬ সালের আগস্টে সিরিয়ার অভ্যন্তরে সামরিক অভিযান শুরু করে। সিরিয়ার অভ্যন্তরে তুর্কি বিশেষ বাহিনীর অভিযানকে দেশটির সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে দামেস্ক। তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ ও কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ওয়াইপিজি'র বিরুদ্ধে অভিযান চালানোর অজুহাতে সিরিয়ায় বিশেষ বাহিনী পাঠানো হয়েছে বলে আঙ্কারা দাবি করেছে। তখন থেকেই সিরিয়ার দু'টি শহর জোরপূর্বক দখল করে রেখেছে তুরস্ক।#

পার্সটুডে/বাবুল আখতার/৫