সিরিয়ায় আদালত ভবনে বোমা হামলায় নিহত ২৫
https://parstoday.ir/bn/news/west_asia-i34534-সিরিয়ায়_আদালত_ভবনে_বোমা_হামলায়_নিহত_২৫
সিরিয়ার রাজধানী দামেস্কে আজ (বুধবার) একটি আদালত ভবনে বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত ও বহু লোক আহত হয়েছে। এটি আত্মঘাতী হামলা ছিল বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা 'সানা' জানিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ১৫, ২০১৭ ১৫:৫৭ Asia/Dhaka
  • দামেস্কে সন্ত্রাসী হামলা পরবর্তী উদ্ধার তৎপরতা (ফাইল ফটো)
    দামেস্কে সন্ত্রাসী হামলা পরবর্তী উদ্ধার তৎপরতা (ফাইল ফটো)

সিরিয়ার রাজধানী দামেস্কে আজ (বুধবার) একটি আদালত ভবনে বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত ও বহু লোক আহত হয়েছে। এটি আত্মঘাতী হামলা ছিল বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা 'সানা' জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ দুপুরে দামেস্কের আল-হামিদিয়া এলাকায় আদালত ভবনের সামনে এক ব্যক্তি তার শরীরে বাধা বোমায় বিস্ফোরণ ঘটিয়েছে। বোমায় বিস্ফোরণ ঘটানোর আগে ওই ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালায় বলেও প্রত্যক্ষদশীরা জানিয়েছেন।

সিরিয়ার নিরাপত্তা সূত্র দাবি করেছে, হামলাকারী ওই ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাতে বাধা দেয়। আর এর পরপরই শরীরে বাধা বোমায় বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। তবে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

এর আগে চলতি সপ্তাহেই দামেস্কে হজরত সাকিনা (সা.আ.)'র মাজারের কাছে দু'টি বোমা বিস্ফোরণে অন্তত ৭৪ জন নিহত ও ২০০ জন আহত হয়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫