গাজায় আবার বিমান হামলা চালাল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i34546-গাজায়_আবার_বিমান_হামলা_চালাল_ইসরাইল
অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে আবার বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। ফিলিস্তিনের আল-আকসা টিভি জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলীয় দেইরাল বালাহ শহরের পশ্চিমে কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে ইসরাইলি যুদ্ধবিমান। সেইসঙ্গে ইহুদিবাদীরা গাজা শহরের পূর্বে অবস্থিত একটি শূন্য কৃষিজমিতেও বোমাবর্ষণ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৬, ২০১৭ ০৩:৫৩ Asia/Dhaka
  • গাজায় আবার বিমান হামলা চালাল ইসরাইল

অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে আবার বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। ফিলিস্তিনের আল-আকসা টিভি জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলীয় দেইরাল বালাহ শহরের পশ্চিমে কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে ইসরাইলি যুদ্ধবিমান। সেইসঙ্গে ইহুদিবাদীরা গাজা শহরের পূর্বে অবস্থিত একটি শূন্য কৃষিজমিতেও বোমাবর্ষণ করেছে।

আজ (বৃহস্পতিবার) ভোররাতে চালানো এসব হামলায় গাজা উপত্যকার বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে হামলায় তাৎক্ষণিকভাবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে ইহুদিবাদী সেনারা দাবি করেছিল, গাজা উপত্যকা থেকে নিক্ষিপ্ত একটি রকেট ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় একটি জনমানবহীন এলাকায় আঘাত হেনেছে।  তবে তাতে কেউ হতাহত হয়নি।

ইহুদিবাদী সেনারা মাঝেমধ্যেই অবরুদ্ধে গাজা উপত্যকায় বিমান হামলা চালায়। এ ধরনের হামলায় সাধারণভাবে বেসামরিক ফিলিস্তিনিদের প্রাণহানি হয়।  এ ছাড়া, দখলদার ইসরাইল এ পর্যন্ত ১৫ লাখ ফিলিস্তিনি অধ্যুষিত গাজা উপত্যকার ওপর বেশ কয়েকবার যুদ্ধ চাপিয়ে দিয়েছে।  দখলদার ইসরাইল গাজার ওপর সর্বশেষ বর্বরোচিত আগ্রাসন চালায় ২০১৪ সালের জুলাই মাসে। ওই বছরেরই ২৬ আগস্ট শেষ হওয়া আগ্রাসনে ২,২০০ ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১১,০০০ মানুষ আহত হয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬