নেতানিয়াহুর নির্লজ্জ বাগাড়ম্বর: সিরিয়ায় হিজবুল্লাহর অবস্থানে হামলা চলবে
https://parstoday.ir/bn/news/west_asia-i34672-নেতানিয়াহুর_নির্লজ্জ_বাগাড়ম্বর_সিরিয়ায়_হিজবুল্লাহর_অবস্থানে_হামলা_চলবে
ইহুদিবাদী ইসরাইলি বাহিনী সিরিয়ার অভ্যন্তরে হিজবুল্লাহর অবস্থানে সামরিক অভিযান অব্যাহত রাখবে বলে দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন। সিরিয়ার অভ্যন্তরে বিমান হামলা চালানোর কথা স্বীকার করার একদিন পর তিনি এ বাগাড়ম্বর করলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৮, ২০১৭ ১২:৩৭ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
    ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলি বাহিনী সিরিয়ার অভ্যন্তরে হিজবুল্লাহর অবস্থানে সামরিক অভিযান অব্যাহত রাখবে বলে দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন। সিরিয়ার অভ্যন্তরে বিমান হামলা চালানোর কথা স্বীকার করার একদিন পর তিনি এ বাগাড়ম্বর করলেন।

গতকাল (শুক্রবার) লেবাননের ভেতর দিয়ে ইসরাইলের বিমানগুলো সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করে প্রাচীন শহর পালমিরার কাছে কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এ সময় সিরিয়ার সামরিক বাহিনী বিমানগুলোর দিকে বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার মাধ্যমে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। এতে একটি বিমান ভূপাতিত হওয়ার পাশাপাশি আরেকটি আঘাত প্রাপ্ত হয়।

আজ শনিবার সিরিয়ার আকাশে তার দেশের জঙ্গিবিমানগুলোর অনুপ্রবেশ করার বিষয়ে নেতানিয়াহু বলেন, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কাছে নিয়ে যাওয়া একটি অস্ত্রের চালানকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। নেতানিয়াহু তার ভাষায় আরো বলেন, হিজবুল্লাহর কাছে উন্নত অস্ত্র পাঠানোর চেষ্টা করা হচ্ছে- এমন কোনো পদক্ষেপ আমাদের গোয়েন্দা বাহিনীর নজরে আসলে  আমরা তৎক্ষণাৎ তা প্রতিরোধ করব।

২০০০ সালে দক্ষিণ লেবাননে এবং ২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধেও হিজবুল্লাহ ইসরাইলকে পরাজিত করে। এছাড়া সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট তাকফিরি গোষ্ঠী দায়েশ এবং অন্যান্য সন্ত্রাসীদেরকে নির্মূলে সিরিয় সেনাবাহিনীকে অত্যন্ত সফলভাবে সহায়তা দিয়ে আসছে হিজবুল্লাহ। এদিকে, সিরিয়ার বাহিনী তাদের বিবৃতিতে ইসরাইলি বিমানের অনুপ্রবেশের নিন্দা করে বলেছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে সহায়তা করার জন্য তারা সিরিয়ার আকাশসীমায় ঢুকেছিল।#

পার্সটুডে/বাবুল আখতার/১৮