সিরিয়ার সরকারের প্রতি ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সমর্থন ঘোষণা
https://parstoday.ir/bn/news/west_asia-i34678-সিরিয়ার_সরকারের_প্রতি_ফিলিস্তিনের_ইসলামিক_জিহাদের_সমর্থন_ঘোষণা
ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মোকাবেলায় সিরিয়ার সরকার ও সেনাবাহিনীকে সমর্থন করে বলে জানিয়েছে ইসলামিক জিহাদ। ইরানের রাজধানী তেহরানে ইসলামিক জিহাদের প্রতিনিধি নাসের আবু শরিফ আজ (শনিবার) এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৮, ২০১৭ ১৩:৩০ Asia/Dhaka
  • নাসের আবু শরিফ
    নাসের আবু শরিফ

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মোকাবেলায় সিরিয়ার সরকার ও সেনাবাহিনীকে সমর্থন করে বলে জানিয়েছে ইসলামিক জিহাদ। ইরানের রাজধানী তেহরানে ইসলামিক জিহাদের প্রতিনিধি নাসের আবু শরিফ আজ (শনিবার) এ তথ্য জানিয়েছেন।

তিনি গতকালের (শুক্রবার) ইসরাইলি হামলার প্রতি ইঙ্গিত করে বলেন, ইসরাইলের একটি জঙ্গিবিমানকে ভূপাতিত করেছে সিরিয়ার সরকারি বাহিনী। এছাড়া ইসরাইল নিজেই সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনের কথা স্বীকার করেছে। এর মধ্যদিয়ে এটা প্রমাণিত হয়েছে যে, ইহুদিবাদী ইসরাইল সিরিয়া যুদ্ধে ধ্বংসাত্মক ভূমিকা রাখছে।

নাসের আবু শরিফ আরও বলেছেন, ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপ থেকে এটা প্রমাণিত হয়েছে যে দেশটি কয়েক বছর ধরে যুদ্ধ চালানোর পরও ভালো অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও সিরিয়ার সামরিক শক্তি ইসরাইলের জন্য আতঙ্ক হিসেবে কাজ করবে । 

তিনি সিরিয়ার জনগণের পাশে দাঁড়াতে বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইসলামের শত্রুরা মুসলমানদের শক্তিকে ধ্বংস করে দিতে চায়। সবাইকে শত্রুদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে হবে।#

 পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৮