সিরিয়ার বিমান বাহিনীর হামলায় ধ্বংস হলো সন্ত্রাসীদের সরবরাহ লাইন
সিরিয়ার বিমান বাহিনী রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলে ধারাবাহিক হামলা চালিয়ে সন্ত্রাসীদের সরবরাহ লাইন ধ্বংস করে দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আজ এ খবর দিয়েছে। পূর্বাঞ্চলের এসব ভূগর্ভস্থ সুড়ঙ্গের মাধ্যমে দামেস্কের সন্ত্রাসীরা অস্ত্র ও গোলাবারুদ আনা-নেয়া করতো।
এর মাধ্যমে সেন্ট্রাল কমান্ডের সঙ্গে দূরবর্তী সন্ত্রাসী ঘাঁটিগুলোর যোগাযোগও রক্ষা করা হতো। এসব সুড়ঙ্গ খুঁজে বের করা এবং ধ্বংস করাকে অন্যতম অগ্রাধিকার হিসেবে গণ্য করছে সিরিয়ার সরকারি বাহিনী।
সিরিয়ার পূর্বাঞ্চলীয় এলাকাগুলোকে সন্ত্রাসী মুক্ত করার অভিযানের অংশ হিসেবে এ অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছিল। সম্প্রতি আন নুসরা ফ্রন্টের সন্ত্রাসীদের নির্মূল করে পূর্বাঞ্চলীয় জোবোরের একটি শিল্প এলাকা মুক্ত করেছে সিরিয় সেনাবাহিনী।
তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী সম্প্রতি নাম পরিবর্তন করে জাবহাত ফতেহ আশ-শামস নাম ধারণ করেছে। ফলে গত ২৪ ডিসেম্বর থেকে আন নুসরা নিয়ন্ত্রিত এলাকাগুলো মুক্ত করার অভিযান শুরু করে সিরিয় বাহিনী।#
পার্সটুডে/মূসা রেজা/২০