সিরিয়া সীমান্তে সংঘর্ষে ১ তুর্কি সেনা নিহত; গোলাবর্ষণ চলছে
https://parstoday.ir/bn/news/west_asia-i34914-সিরিয়া_সীমান্তে_সংঘর্ষে_১_তুর্কি_সেনা_নিহত_গোলাবর্ষণ_চলছে
সিরিয়া সীমান্তে তুর্কি সেনাবাহিনী ও কুর্দি গেরিলাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ (বুধবার) কুর্দি গেরিলাদের গুলিতে একজন তুর্কি সেনা নিহত হওয়ার পর তুরস্কের সেনাবাহিনী গোলাবর্ষণ করেছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ২২, ২০১৭ ১৪:২৩ Asia/Dhaka
  • সিরিয়া সীমান্তে সংঘর্ষে ১ তুর্কি সেনা নিহত; গোলাবর্ষণ চলছে

সিরিয়া সীমান্তে তুর্কি সেনাবাহিনী ও কুর্দি গেরিলাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ (বুধবার) কুর্দি গেরিলাদের গুলিতে একজন তুর্কি সেনা নিহত হওয়ার পর তুরস্কের সেনাবাহিনী গোলাবর্ষণ করেছে।

তুর্কি গোলার আঘাতে ১০ বেসামরিক ব্যক্তি আহত হয়েছে বলে কুর্দি গেরিলারা জানিয়েছে। তুরস্ক থেকে এখনও সিরিয়ার সীমান্তবর্তী গ্রামগুলোতে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে তারা দাবি করেছে।

তুর্কি সেনাবাহিনী বলেছে, আজ সিরিয়া থেকে তুরস্কের আল-রেইহানিয়া এলাকায় এক কুর্দি স্নাইপারের গুলিতে তাদের একজন সেনা প্রাণ হারিয়েছে। তবে কুর্দি গেরিলারা বলেছে, তুর্কি হামলার প্রতিশোধ নেয়া হবে।

সিরিয়ায় তৎপর কুর্দি গেরিলা গোষ্ঠী 'ওয়াইপিজি' নামে পরিচিত এবং এ গোষ্ঠীকে আমেরিকা সমর্থন দিয়ে আসছে। তুরস্ক সরকার 'ওয়াইপিজি'-কে তুরস্কের 'পিকেকে' গেরিলাদেরই অঙ্গসংগঠন বলে মনে করে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২