আলেপ্পোয় দায়েশের শেষ ঘাঁটি অবরোধ করেছে সিরিয় বাহিনী
মার্চ ২৪, ২০১৭ ০৯:০৩ Asia/Dhaka
সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পোয় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের শেষ ঘাঁটি অবরোধ করছে। গোটা প্রদেশ মুক্ত করার চলমান অভিযানের অংশ হিসেবে উত্তরাঞ্চলীয় আলেপ্পোর এ ঘাঁটি অবরোধ করা হচ্ছে।
সিরিয় সেনাবাহিনীর কেন্দ্রীয় সংবাদ মাধ্যম বলেছে, আলেপ্পো-রাকা মহাসড়কের দায়েশ অধিকৃত শহর দেইর হাফেরের ঘাঁটি অবরোধ করা হয়। এর আগে আশেপাশের দায়েশ অধিকৃত এলাকাগুলোকে মুক্ত করা হয়েছে।
সিরিয় সরকারী বাহিনী রাকা প্রদেশের সঙ্গে দেইর হাফরের যোগাযোগ রক্ষাকারী সড়ক বিচ্ছিন্ন করে দিয়েছে। তথাকথিত মানবাধিকারগোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে। সিরিয়ার দায়েশের প্রধান ঘাটি রাকাতে অবস্থিত।#
পার্সটুডে/মূসা রেজা/২৪
ট্যাগ