হামা প্রদেশের গুরুত্বপূর্ণ গ্রাম মুক্ত করল সিরিয় বাহিনী
মার্চ ২৫, ২০১৭ ১৪:৪৩ Asia/Dhaka
সিরিয়ার হামা প্রদেশের একটি গুরুত্বপূর্ণ গ্রাম থেকে আন নুসরা ফ্রন্টের সদস্যদের হটিয়ে দিয়েছে দেশটির সরকারি বাহিনী। সিরিয়ার সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
সিরিয়ার সামরিক বাহিনীর মদদপুষ্ট আধা সামরিক বাহিনী হামা প্রদেশের কোকাব গ্রাম থেকে আন নুসরা ফ্রন্টের দখল মুক্ত করেছে। এ ফ্রন্ট সম্প্রতি নাম পরিবর্তন করে জাবহাত ফতেহ আস শামস রেখেছে।
প্রচণ্ড লড়াইয়ের পর কোকাবকে মুক্ত করা হয়েছে এবং যুদ্ধে অনেক সন্ত্রাসী হতাহত হয়েছে। চারটি ট্যাংক, অস্ত্রাগার, কমান্ড পোস্টসহ ব্যাপক সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। ডিসেম্বর মাসের ৩০ তারিখ থেকে গোটা সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। অবশ্য আন নুসরা মতো তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে এর বাইরে রাখা হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৫
ট্যাগ