ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে ৪ ব্যক্তির প্রাণদণ্ড কার্যকর করল হামাস
ইহুদিবাদী ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে চার ব্যক্তির প্রাণদণ্ড আজ(বৃহস্পতিবার) কার্যকর করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস । হামাসের শীর্ষস্থানীয় এক নেতাকে গুপ্তহত্যার কয়েক দিনের মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
হামাসের শীর্ষস্থানীয় কমান্ডার মাজেন ফাকহাকে গত মাসের ২৪ তারিখে গুলি করে হত্যা করা হয়েছিল। ইহুদিবাদী ইসরাইলের ঘাতকরা এ হত্যাকাণ্ড করেছে বলে হামাস অভিযোগ করেছিল।
ইসরাইলের সঙ্গে যোগসাজশ রয়েছে এমন ফিলিস্তিনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে আজ ফাঁসিতে ঝুলিয়ে চার ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অবশ্য দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা মাজেন ফাকার হত্যায় জড়িত ছিল বলে দাবি করা হয় নি। অবশ্য ফিলিস্তিনি আইন অনুযায়ী ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যোগসাজশ, মাদক চোরাচালান বা হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি প্রাণদণ্ড।#
পার্সটুডে/মূসা রেজা/৬