ইসরাইল কেন সিরিয়ার আশ-শেইরাত ঘাঁটিতে হামলার পরামর্শ দিল?
সিরিয়ায় ইসরাইলি জঙ্গি বিমান ভূপাতিত করার প্রতিশোধ নিতে আশ-শেইরাত ঘাঁটিতে হামলা করা হয়েছে বলে কোনো কোনো সংবাদ মাধ্যম খবর দিয়েছে।
ইরানের সংবাদ সংস্থা 'তাসনিম' জানিয়েছে, গত মাসে সিরিয়ার যে বিমান ঘাঁটি থেকে হামলা চালিয়ে ইসরাইলি জঙ্গি বিমান ভূপাতিত করা হয়েছিল সেই বিমান ঘাঁটিতেই হামলা চালিয়েছে আমেরিকা। সেখানে মার্কিন হামলা থেকে এটা স্পষ্ট যে, ওই হামলায় ইসরাইলের সরাসরি ইন্ধন ছিল। শুধু হামলায় নয় বরং ঘাঁটি নির্বাচনের ক্ষেত্রেও ইসরাইল আমেরিকাকে উসকানি দিয়েছে।
শুধু তাই নয়। ঘাঁটিটিকে টার্গেট করতে ইহুদিবাদী ইসরাইলের পরামর্শে রাসায়নিক হামলা চালিয়ে সেই হামলার দায় সিরিয়ার সরকারের ওপর চাপিয়ে দেয়ার অপচেষ্টা চালানো হচ্ছে।
সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, আসাদ সরকারের বিজয় যখন দোরগোড়ায় তখন তার বাহিনীর পক্ষে এ ধরনের অবৈধ কাজ করার প্রশ্নই আসে না। ইহুদিবাদী ও মার্কিন ষড়যন্ত্রে রাসায়নিক হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮