হোমসে দায়েশের কয়েক দফা হামলা রুখে দিয়েছে সিরিয় বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i36544-হোমসে_দায়েশের_কয়েক_দফা_হামলা_রুখে_দিয়েছে_সিরিয়_বাহিনী
সিরিয়ার সেনাবাহিনী সফল ভাবে দায়েশের কয়েক দফা হামলা রুখে দিয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় হোমস প্রদেশের আল-কারাইয়াতাইন শহরে এ সব হামলা রুখে দেয়া হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২০, ২০১৭ ১৩:১৩ Asia/Dhaka
  • হোমসে দায়েশের কয়েক দফা হামলা রুখে দিয়েছে সিরিয় বাহিনী

সিরিয়ার সেনাবাহিনী সফল ভাবে দায়েশের কয়েক দফা হামলা রুখে দিয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় হোমস প্রদেশের আল-কারাইয়াতাইন শহরে এ সব হামলা রুখে দেয়া হয়।

শহরের কাছাকাছি কয়েকটি সেনা অবস্থানে এ হামলা করা হয়েছিল বলে সিরিয় সামরিক সূত্র থেকে জানানো হয়েছে। সিরিয় বাহিনীর পাল্টা হামলার পর সন্ত্রাসীরা পাহাড়ি এলাকার দিকে পালিয়ে গেছে।

শহরটি পালমিরা থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ২০১৫ সালের আগস্টে এটি দখল করেছিল দায়েশ। কিন্তু রুশ বিমান সমর্থনে ২০১৬ সালের এপ্রিলের গোড়ার দিকে এ শহরকে মুক্ত করে সিরিয় বাহিনী।#

পার্সটুডে/মূসা রেজা/২০