‘সিরিয়ার কথিত রাসায়নিক হামলার নিরপেক্ষ তদন্ত চায় না আমেরিকা’
https://parstoday.ir/bn/news/west_asia-i36578-সিরিয়ার_কথিত_রাসায়নিক_হামলার_নিরপেক্ষ_তদন্ত_চায়_না_আমেরিকা’
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন তার দেশের সাম্প্রতিক রাসায়নিক হামলার নিরপেক্ষ তদন্ত আটকে দিতে যাচ্ছে পাশ্চাত্য এবং আমেরিকা। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রাসায়নিক হামলার ঘটনা মিথ্যা হিসেবে প্রমাণিত হবে তাই এটি পাশ্চাত্য আটকে দিতে যাচ্ছে বলে জানান তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২১, ২০১৭ ০৮:২৭ Asia/Dhaka
  • ‘সিরিয়ার কথিত রাসায়নিক হামলার নিরপেক্ষ তদন্ত চায় না আমেরিকা’

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন তার দেশের সাম্প্রতিক রাসায়নিক হামলার নিরপেক্ষ তদন্ত আটকে দিতে যাচ্ছে পাশ্চাত্য এবং আমেরিকা। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রাসায়নিক হামলার ঘটনা মিথ্যা হিসেবে প্রমাণিত হবে তাই এটি পাশ্চাত্য আটকে দিতে যাচ্ছে বলে জানান তিনি।

রুশ সংবাদ মাধ্যম স্পুতনিককে দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেন তিনি। এ পর্যন্ত এ রকম তদন্তের বিষয়ে পাশ্চাত্য এবং আমেরিকা কোনো সাড়া দেয়নি। এ রকম তদন্ত হলে খান শাইকুনের ঘটনা  মিথ্যা বলে প্রমাণিত হবে।  এর উপর ভিত্তি করেই শাইরাত বিমান বন্দরে চালানো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল আমেরিকা।

তিনি আরো বলেন, শাইরাত বিমান ঘাঁটিতে হামলার অজুহাত হিসেবে রাসায়নিক হামলার ঘটনা সাজানো হয়েছে। তিনি জানান, সিরিয় সেনাবাহিনী ইদলিবে অভিযান চালিয়েছে ৪ এপ্রিলে। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা এ অভিযান চালানো হয় কিন্তু কথিত রাসায়নিক হামলা হয়েছে সন্ধ্যা সাড়ে ছয়টায়। সিরিয় সেনাবাহিনী ওই সময়ে কেনো হামলা চালায়নি বলেও জানান তিনি।

এ হামলা সংক্রান্ত ভিডিও এবং স্থির চিত্রের সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। ভিডিও ফুটেজে দেখা যায়, কথিত ত্রাণকর্মীরা মাস্ক বা দস্তানা না পরেই উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং অবাধে ঘোরাফেরা করছে বলে উল্লেখ করেন তিনি। এটা কি করে সম্ভব পাল্টা প্রশ্ন করেন তিনি। এটি সারিন গ্যাস হামলার পর উদ্ধার তৎপরতার সুনির্দিষ্ট নীতিমালার লঙ্ঘন বলেও জানান তিনি।#   

পার্সটুডে/মূসা রেজা/২১