রাজকীয় ফরমানে চাকরি চলে গেল সৌদি তথ্যমন্ত্রীর
https://parstoday.ir/bn/news/west_asia-i36684-রাজকীয়_ফরমানে_চাকরি_চলে_গেল_সৌদি_তথ্যমন্ত্রীর
সৌদি আরবের তথ্যমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে বরখাস্ত করা হয়েছে। শনিবার এক রাজকীয় ফরমানে তথ্যমন্ত্রী আদেল আত-তোরাইফিকে সরিয়ে দিয়ে জার্মানিতে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত আওয়াদ বিন আল-আওয়াদকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ২৩, ২০১৭ ০২:৪৯ Asia/Dhaka
  • একটি যুদ্ধবিমানের ককপিটে প্রিন্স খালিদ বিন সালমান
    একটি যুদ্ধবিমানের ককপিটে প্রিন্স খালিদ বিন সালমান

সৌদি আরবের তথ্যমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে বরখাস্ত করা হয়েছে। শনিবার এক রাজকীয় ফরমানে তথ্যমন্ত্রী আদেল আত-তোরাইফিকে সরিয়ে দিয়ে জার্মানিতে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত আওয়াদ বিন আল-আওয়াদকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

সেইসঙ্গে সিভিল সার্ভিস মন্ত্রী খালেদ আল-আর্জকে অপসারণ করে ইব্রাহিম আল-ওমারকে তার পদে নিয়োগ দেয়া হয়েছে।

সৌদি রাজা সালমানের পুত্র ও বিমান বাহিনীর পাইলট প্রিন্স খালিদ বিন সালমানকে আমেরিকায় সৌদি রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আগে এই পদে ছিলেন প্রিন্স আব্দুল্লাহ বিন ফয়সারল বিন তুর্কি।

রাজকীয় ফরমানে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত প্রিন্স আব্দুল্লাহ বিন ফয়সাল বিন তুর্কিকে সরিয়ে প্রিন্স খালেদ বিন সালমান বিন আব্দুলআজিজকে নয়া রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হলো।”

সম্প্রতি সৌদি আরব সফরে গেলে ম্যাটিসকে রিয়াদ বিমান ঘাঁটিতে স্বাগত জানান সৌদি বিমান বাহিনী প্রধান

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের সৌদি আরব সফরের কয়েকদিনের মধ্যে রাজকীয় ফরমানের মাধ্যমে এসব পরিবর্তন আনা হলো।

এদিকে দারিদ্রপীড়িত ইয়েমেনে বর্বরোচিত আগ্রাসন চালানোর কাজে নিয়োজিত সৌদি সেনাদের জন্য দুই মাসের বোনাস ঘোষণা করেছে আলে সৌদি কর্তৃপক্ষ। ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে ভয়াবহ সৌদি বিমান হামলায় অন্তত ১২,০০০ মানুষ নিহত হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩