সিরিয়ার নিরাপদ অঞ্চলে মার্কিন বিমান উড়তে দেয়া হবে না: রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i37374-সিরিয়ার_নিরাপদ_অঞ্চলে_মার্কিন_বিমান_উড়তে_দেয়া_হবে_না_রাশিয়া
রাশিয়া বলেছে, সিরিয়ার সংঘর্ষ কবলিত চারটি এলাকায় যেসব নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে সেসব জায়গার আকাশ মার্কিন নেতৃত্বাধীন জোটের জঙ্গিবিমানের জন্য বন্ধ থাকবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ০৫, ২০১৭ ১৪:০০ Asia/Dhaka
  • আলেক্সান্ডার ল্যাভরেন্তিয়েভ
    আলেক্সান্ডার ল্যাভরেন্তিয়েভ

রাশিয়া বলেছে, সিরিয়ার সংঘর্ষ কবলিত চারটি এলাকায় যেসব নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে সেসব জায়গার আকাশ মার্কিন নেতৃত্বাধীন জোটের জঙ্গিবিমানের জন্য বন্ধ থাকবে।

কাজাখস্তানের রাজধানী আস্তানায় দু’দিনব্যাপী শান্তি বৈঠকে রাশিয়ার প্রতিনিধি আলেক্সান্ডার ল্যাভরেন্তিয়েভ এ খবর জানিয়েছেন।  তিনি বলেছেন, নিরাপদ অঞ্চলগুলোতে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান তৎপরতার কোনো স্থান রাখা হয়নি।

আস্তানায় সিরিয়া বিষয় চতুর্থ শান্তি বৈঠক শেষ হওয়ার একদিন পর রুশ কূটনীতিক এ খবর জানালেন।

আস্তানা বৈঠকে সিরিয়ার চারটি এলাকায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে মতৈক্যে পৌঁছায় দেশটিতে চলমান যুদ্ধবিরতির তিন মধ্যস্থতাকারী দেশ ইরান, রাশিয়া ও তুরস্ক।  এসব এলাকায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সিরিয়ার সেনাবাহিনীর তুমুল লড়াই হয়েছে।

ল্যাভরান্তিয়েভ আরো বলেন, আস্তানা বৈঠকে গৃহিত পরিকল্পনা অনুযায়ী, নিরাপদ অঞ্চলগুলোতে পর্যবেক্ষক পাঠাতে পারবে রাশিয়া। এ ছাড়া, ইরান ও তুরস্ক ঐক্যমত্যে পৌঁছালে তৃতীয় পক্ষের পর্যবেক্ষকও ওইসব অঞ্চলে পাঠানো যেতে পারে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫