হামাসে খালেদ মাশআলের স্থলাভিষিক্ত হলেন ইসমাইল হানিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i37430-হামাসে_খালেদ_মাশআলের_স্থলাভিষিক্ত_হলেন_ইসমাইল_হানিয়া
ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে কুদ্‌স বার্তাসংস্থা এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৬, ২০১৭ ১৪:৩৬ Asia/Dhaka
  • হামাসে খালেদ মাশআলের স্থলাভিষিক্ত হলেন ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে কুদ্‌স বার্তাসংস্থা এ খবর দিয়েছে।

গতকাল (শুক্রবার) হামাসের অভ্যন্তরীণ বৈঠকে হানিয়াকে নির্বাচিত করা হলেও আগামী ১৫ মে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। 

এছাড়া হামাসের রাজনৈতিক দপ্তরের বিদায়ী প্রধান খালেদ মাশআলকে সংগঠনটির পরামর্শক পরিষদের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে। দলের নেতাদের মধ্যে ভোটাভুটির পর সিদ্ধান্তটি চূড়ান্ত করা হবে এবং আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। 

২০১৬ সালের শেষ দিকেই হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান হিসেবে খালেদ মাশআলের মেয়াদ শেষ হয়েছিল। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬