হামাসের নয়া নীতি প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/west_asia-i37538-হামাসের_নয়া_নীতি_প্রত্যাখ্যান_করলেন_নেতানিয়াহু
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নয়া নীতিকে প্রত্যাখান করেছেন। হামাসের পক্ষ থেকে ১৯৬৭ সালের সীমানার ওপর ভিত্তি করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ঘোষণা আসার পর নেতানিয়াহু তা নাকচ করে দেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৮, ২০১৭ ১৭:০৫ Asia/Dhaka

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নয়া নীতিকে প্রত্যাখান করেছেন। হামাসের পক্ষ থেকে ১৯৬৭ সালের সীমানার ওপর ভিত্তি করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ঘোষণা আসার পর নেতানিয়াহু তা নাকচ করে দেন।

গত ১ মে  কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে হামাসের নয়া নীতি ঘোষণা করা হয়। সেখানে বলা হয়েছে, “হামাস সমস্ত ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার নীতিতে বিশ্বাসী হওয়া সত্ত্বেও ইসরাইলকে স্বীকৃতি না দিয়ে কিংবা কোনো অধিকার ত্যাগ না করেই ১৯৬৭ সালের সীমান্ত মেনে নিতে রাজি আছে।' হামাসের নতুন নীতি ঘোষণার পর ইহুদিবাদী ইসরাইলি সরকার তা প্রত্যাখান করে তারা বলেছে, বিশ্বকে বোকা বানানোর লক্ষ্যে সংগঠনটি এ নীতি ঘোষণা করেছে। এদিকে ১৯৬৭ সালের সীমানাকে মেনে নিয়ে স্বাধীন ফিলিস্তিনি গঠনের হামাসের নয়া নীতি ঘোষণাকে প্রত্যাখান করেছে ফিলিস্তিনিদের আরেক প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদ।   

গতকাল রাতে সামাজিক মাধ্যমে প্রকাশিত ৯৭ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, নেতানিয়াহু তার চেয়ারে বসে হামাসের ঘোষণা সংক্রান্ত নয়া নীতির ডকুমেন্টকে একটি বল বানিয়ে তারই পাশে থাকা অপ্রয়জনীয় কাগজ রাখার একটি ডাস্টবিনে নিক্ষেপ করছেন। নেতানিয়াহু দাম্ভিকভরে বলেন, হামাস গোটা বিশ্বকে বোকা বানানোর চেষ্টা করছে।# 

পার্সটুডে/বাবুল আখতার/৮