মুসলিম নেতাদের সম্মেলনে হামাসকে ‘সন্ত্রাসী’ বললেন ট্রাম্প
-
হামাস যোদ্ধাদের ফাইল ফটো
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের রাজধানী রিয়াদে ৫৫টি দেশে মুসলিম দেশের নেতাদের এক সম্মেলনে দেয়া ভাষণে ট্রাম্প এ মন্তব্য করেন।
জবাবে হামাস ট্রাম্পের এ অভিযোগকে উড়িয়ে দিয়েছে। সংগঠনটি বলেছে, ট্রাম্পের এ মন্তব্য নিতান্তই ইহুদিবাদী ইসরাইলের পক্ষে যায় এবং ইসরাইলকে খুশি করার জন্য মার্কিন প্রসিডেন্ট এ কথা বলেছেন। হামাস আরো বলেছে, “এ ধরনের অভিযোগ আমাদের জনপ্রিয় সংগঠনের ভাবমর্যাদা ক্ষুণ্ন করে। পাশাপাশি এ বক্তব্য পুরোপুরি দখলদার ইসরাইলের প্রতি পক্ষপাতিত্ব করার প্রমাণ দেয়।”
হামাসের মুখপাত্র বারহুম ফাউজি রোববার তার ফেইসবুক পেইজে এ বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, হামাস হচ্ছে ফিলিস্তিনের জাতীয় স্বাধীনতা আন্দোলন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষার জন্য লড়াই করছে। বারহুম ফাউজি বলেন, ইহুদিবাদী ইসরাইলই বরং আমাদের জনগণের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে এবং মানবতাবিরোধ অপরাধ করছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২