সিরিয়ায় রুশ বিমান হামলা: রাকায় পলায়নরত ১২০ দায়েশ সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i38806-সিরিয়ায়_রুশ_বিমান_হামলা_রাকায়_পলায়নরত_১২০_দায়েশ_সন্ত্রাসী_নিহত
রুশ জঙ্গিবিমানের বোমা বর্ষণে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ১২০ সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সিরিয়ায় দায়েশের সর্বশেষ ঘাঁটি হিসেবে পরিচিত রাকা প্রদেশের দিকে পালিয়ে যাচ্ছিল বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৭, ২০১৭ ১৩:৩৬ Asia/Dhaka
  • রুশ ৩৪ সুখোই যুদ্ধবিমান
    রুশ ৩৪ সুখোই যুদ্ধবিমান

রুশ জঙ্গিবিমানের বোমা বর্ষণে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ১২০ সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সিরিয়ায় দায়েশের সর্বশেষ ঘাঁটি হিসেবে পরিচিত রাকা প্রদেশের দিকে পালিয়ে যাচ্ছিল বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র জানিয়েছে।

গত দুই দিন আগে এ ঘটনা ঘটে বলে আজ শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির স্পুটনিক সংবাদ সংস্থা জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, রুশ বাহিনীর বোমা বর্ষণে সন্ত্রাসীদের ৩২টি পিক-আপ ট্রাক ধ্বংস হওয়ার পাশাপাশি ১২০ সন্ত্রাসী নিহত হয়।

তাকফিরি দায়েশ যখন ২০১৪ সালে সিরিয়ায় সন্ত্রাসী হামলা শুরু করে তখনই তারা রাক্কা দখলে নেয়। এর পর তারা সিরিয়ার বিরাট অংশ একের পর এক দখল করতে থাকে।

গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়া সরকারের অনুরোধে রাশিয়া দায়েশ সন্ত্রাসীদের ওপর বিমান হামলা চালিয়ে আসছে। এছাড়া সন্ত্রাস বিরোধী এসব যুদ্ধে  লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র যোদ্ধারা এবং ইরানের সামরিক উপদেষ্টারা সহযোগিতা দিয়ে আসছে। গত মাসে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আনুষ্ঠানিকভাবে রুশ বিমান হামলার প্রশংসা করে বলেছেন, মস্কোর সামরিক সহযোগিতার কারণে সিরিয়ার সেনারা উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে এগিয়ে যেতে সুবিধা পেয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৭