দায়েশের ‘খেলাফতে’ আবার রুশ হামলা; পালাতে গিয়ে ১২০ সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i38810-দায়েশের_খেলাফতে’_আবার_রুশ_হামলা_পালাতে_গিয়ে_১২০_সন্ত্রাসী_নিহত
সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কথিত খেলাফতের রাজধানী রাকায় আবার বিমান হামলা চালিয়ে অন্তত ১২০ সন্ত্রাসীকে হত্যা করেছে রাশিয়া। রাকা থেকে এসব সন্ত্রাসী পালিয়ে ঐতিহাসিক শহর পালমিরায় চলে যাওয়ার চেষ্টা করছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৭, ২০১৭ ১৪:৩৬ Asia/Dhaka
  • রুশ জঙ্গিবিমান
    রুশ জঙ্গিবিমান

সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কথিত খেলাফতের রাজধানী রাকায় আবার বিমান হামলা চালিয়ে অন্তত ১২০ সন্ত্রাসীকে হত্যা করেছে রাশিয়া। রাকা থেকে এসব সন্ত্রাসী পালিয়ে ঐতিহাসিক শহর পালমিরায় চলে যাওয়ার চেষ্টা করছিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা স্পুৎনিক আজ (শনিবার) জানিয়েছে, এ হামলা হয়েছে দু দিন আগে। ওই সূত্র জানায়, রুশ সেনারা জানতে পারে যে, দায়েশ সন্ত্রাসীদের সঙ্গে কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ’র চুক্তি হয়েছে- এসডিএফ নিয়ন্ত্রিত এলাকায় দায়েশ সন্ত্রাসীদেরকে আশ্রয় দেয়া হচ্ছে এবং এরই অংশ হিসেবে দায়েশ সন্ত্রাসীরা পালমিরা শহরের দিকে যাচ্ছে। এ তথ্য পেয়ে রুশ বাহিনী পলায়নরত দায়েশ সন্ত্রাসীদের ওপর বিমান হামলা চালায়।

রুশ ওই সূত্র বলেছে, দায়েশ সন্ত্রাসীদেরকে কোনোভাবেই রাকা থেকে পালাতে দেয়া হবে না। বর্তমানে দায়েশের প্রধান অবস্থান হয়ে দাঁড়িয়েছে রাকা শহর। ২০১৪ সালে শহরটি দখল করে নেয় দায়েশ।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭