মার্কিন হামলায় ৫০ বেসামরিক ব্যক্তি নিহত: প্রতিবাদ জানাল সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i38846-মার্কিন_হামলায়_৫০_বেসামরিক_ব্যক্তি_নিহত_প্রতিবাদ_জানাল_সিরিয়া
সিরিয়া সরকার দেশটিতে মার্কিন বিমান হামলায় ৫০ বেসামরিক ব্যক্তির নিহত হওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে লেখা আলাদা দুই চিঠিতে এ প্রতিবাদ জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৮, ২০১৭ ০৪:৪২ Asia/Dhaka
  • মার্কিন হামলায় ৫০ বেসামরিক ব্যক্তি নিহত: প্রতিবাদ জানাল সিরিয়া

সিরিয়া সরকার দেশটিতে মার্কিন বিমান হামলায় ৫০ বেসামরিক ব্যক্তির নিহত হওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে লেখা আলাদা দুই চিঠিতে এ প্রতিবাদ জানিয়েছে।

উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বিরোধী যুদ্ধে গঠিত মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট সম্প্রতি সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের আল-মায়াদিন শহরে দুই দফা বিমান হামলা চালিয়ে অন্তত ৫০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করে।

এর প্রতিবাদে লেখা চিঠিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলার নিন্দা জানিয়ে বলেছে, মার্কিন নেতৃত্বাধীন জোট এ হামলার মাধ্যমে সিরিয়ার সার্বভৌমত্ব ও অখণ্ডতা লঙ্ঘন করেছে।  এ ধরনের হামলার ফলে সংকট ও ধ্বংসযজ্ঞ কেবল বাড়বে বলে চিঠিতে জানানো হয়। এতে বলা হয়, সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা বন্ধ করে অবিলম্বে সিরিয়া বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হবে।

মার্কিন নেতৃত্বাধীন কথিত দায়েশ বিরোধী জোট এর আগেও ইরাক এবং সিরিয়ার বেসামরিক অবস্থানে হামলা চালিয়ে শত শত ব্যক্তিকে হত্যা করেছে।  ইরাক ও সিরিয়া সরকার এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো প্রতিবারই সেসব হামলার প্রতিবাদ জানিয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮