ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী সিরিয়ায় ঢুকে পড়ছে: দামেস্কের সায় রয়েছে
https://parstoday.ir/bn/news/west_asia-i39016-ইরাকের_স্বেচ্ছাসেবী_বাহিনী_সিরিয়ায়_ঢুকে_পড়ছে_দামেস্কের_সায়_রয়েছে
ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশত আল-শাআবির মুখপাত্র কারিম আনওয়ারি বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসীদের মোকাবেলার জন্য প্রয়োজনে তারা সিরিয়ার মাটিতে যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে। তবে সিরিয়ার সরকারের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে তিনি জানান।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
মে ৩০, ২০১৭ ০৮:২২ Asia/Dhaka
  • ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী সিরিয়ায় ঢুকে পড়ছে: দামেস্কের সায় রয়েছে

ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশত আল-শাআবির মুখপাত্র কারিম আনওয়ারি বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসীদের মোকাবেলার জন্য প্রয়োজনে তারা সিরিয়ার মাটিতে যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে। তবে সিরিয়ার সরকারের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে তিনি জানান।

মসুলে দায়েশের বিরুদ্ধে চলমান যুদ্ধ অত্যন্ত স্পর্শকাতর অবস্থানে এসে উপনীত হয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, স্বেচ্ছাসেবী বাহিনী মসুলের পশ্চিমাঞ্চল উদ্ধার অভিযানের পর এখন সিরিয়া সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছে।

ইরাকের সেচ্ছাসেবী বাহিনীর মুখপাত্র কারিম আনওয়ারি গতকাল লেবাননের আল মানার টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে আরো বলেছেন, তারা সিরিয়া সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে এবং সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা এলাকায় তারা সহজেই প্রবেশ করতে পারবে। 

হাশত আল-শাআবির মুখপাত্র বলেন, স্বেচ্ছাসেবী বাহিনী সিরিয়ার সীমান্ত পর্যন্ত পৌঁছে যাওয়ায় বোঝা যায় দায়েশ সন্ত্রাসীদের দিনও শেষ হয়ে আসছে।

এদিকে, ইরাকের প্রভাবশালী শিয়া মুসলিম সংগঠন বাদরের মহাসচিব হাদি আল আমেরিও সিরিয়ার সরকারের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে দায়েশ বিরোধী অভিযানের কথা উল্লেখ করে বলেছেন, কেউ এ অভিযান বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি বলেন, সিরিয়া সরকার অনুরোধ জানিয়েছে, ইরাক দায়েশ মুক্ত হওয়ার পর দেশটির স্বেচ্ছাসেবী গণবাহিনী হাশত আল-শাআবি যেন সিরিয়া ভূখণ্ডে প্রবেশ করে।

বর্তমানে হাশত আল-শাআবির সশস্ত্র যোদ্ধারা মসুল পুরোপুরি উদ্ধারের জন্য দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠিন যুদ্ধ চালিয়ে যাচ্ছে।#          

পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/৩০