দায়েশের বহরে আবারো রুশ হামলা; পালাতে গিয়ে এবার ৮০ সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i39170-দায়েশের_বহরে_আবারো_রুশ_হামলা_পালাতে_গিয়ে_এবার_৮০_সন্ত্রাসী_নিহত
সিরিয়ার রাকা শহর থেকে পালমিরার দিকে পলায়নরত তাকফিরি দায়েশের তিনটি বড় ধরনের বহরে রুশ জঙ্গিবিমান থেকে বোমা বর্ষণ করা হলে অন্তত ৮০ সন্ত্রাসী নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০১, ২০১৭ ১২:৫৬ Asia/Dhaka

সিরিয়ার রাকা শহর থেকে পালমিরার দিকে পলায়নরত তাকফিরি দায়েশের তিনটি বড় ধরনের বহরে রুশ জঙ্গিবিমান থেকে বোমা বর্ষণ করা হলে অন্তত ৮০ সন্ত্রাসী নিহত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে জানিয়েছে, গত সোমবার দায়েশ সন্ত্রাসীদের বহরগুলো রাকা থেকে পালমিরার দিকে পালিয়ে যাওয়ার সময় পর্যবেক্ষণাকারী ইউনিটস তাদেরকে সনাক্ত করে এবং তৎক্ষণাৎ সন্ত্রাসীদের ওপর বোমা বর্ষণ করে। হামলায় দায়েশের ৩৬টি গাড়ি, আটটি তেলের ট্যাংকার এবং মর্টার ও মেশিনগানে সজ্জিত ১৭টি পিকআপ ধ্বংস হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।  

বিবৃতিতে আরো বলা হয়েছে, তাকফিরি দায়েশ সন্ত্রাসীরা খোলা করিডর দিয়ে রাকা থেকে পালমিরার দিকে পালিয়ে যাওয়ার কোনো চেষ্টা করলে তাদেরকে রুশ বাহিনী শক্ত হাতে প্রতিহত করবে। রুশ বাহিনীর বোমা হামলার ফলে রাকা থেকে পালমিরার থেকে পলায়নরত দায়েশ সন্ত্রাসীরা এই নিয়ে দুইবার ব্যাপক বিপর্যের মুখে পড়ল।বর্তমানে দায়েশের প্রধান ঘাঁটি হয়ে দাঁড়িয়েছে রাকা শহর। ২০১৪ সালে শহরটি দখল করে নেয় দায়েশ।

গত ২৫ মে রুশ জঙ্গিবিমান দায়েশের একটি বহরে হামলা চালালে ১২০ দায়েশ সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি তাদের ৩২টি পিকআপ ট্রাক ধ্বংস হয়।#

পার্সটুডে/বাবুল আখতার/১