রাকা অভিযান শুরু করেছে মার্কিন সমর্থিত কুর্দি-আরব বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i39532-রাকা_অভিযান_শুরু_করেছে_মার্কিন_সমর্থিত_কুর্দি_আরব_বাহিনী
সিরিয়ার রাকা শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মার্কিন সমর্থিত কুর্দি-আরব বাহিনী বা এসডিএফ। রাকা হচ্ছে দায়েশ সন্ত্রাসীদের কথিত রাজধানী এবং এটা হচ্ছে সিরিয়ায় তাদের সবচেয়ে শক্ত ঘাঁটি।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৬, ২০১৭ ১৫:০৫ Asia/Dhaka
  • এসডিএফ যোদ্ধা
    এসডিএফ যোদ্ধা

সিরিয়ার রাকা শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মার্কিন সমর্থিত কুর্দি-আরব বাহিনী বা এসডিএফ। রাকা হচ্ছে দায়েশ সন্ত্রাসীদের কথিত রাজধানী এবং এটা হচ্ছে সিরিয়ায় তাদের সবচেয়ে শক্ত ঘাঁটি।  

এসডিএফ’র মুখপাত্র তালাল সিলো সিরিয়ার উত্তরাঞ্চলে এক সংবাদ সম্মেলনে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে সমন্বয় করে রাকা শহর মুক্ত করার জন্য ‘গ্রেট লিপ’ নামে এ অভিযান আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে। তিনি বলেন, এসডিএফ যোদ্ধাদের নৈতিক মনোবল খুব চাঙ্গা রয়েছে এবং তাদের মাঝে পূর্ণাঙ্গ যুদ্ধ-প্রস্তুতি আছে।

গত নভেম্বর মাস থেকে এসডিএফ যোদ্ধারা রাকা শহরের দিকে অভিযান শুরু করে এবং রাকার কাছাকাছি পৌঁছানোর আগে আরো বেশ কয়েকটি শহর মুক্ত করে।

এদিকে, এসডিএফ’র অভিযান শুরুর খবর পেয়ে রাকা শহর থেকে বেসামরিক লোকজন পালাতে শুরু করেছে। তারা নৌকায় করে ইউফ্রেটিস নদী দিয়ে পালিয়ে যাচ্ছে। ২০১৪ সালে দায়েশ সন্ত্রাসীরা রাকা শহরটি দখল করে নেয়।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬