সিরিয়ায় মার্কিন অননুমোদিত হামলা অব্যাহত: সিরিয়পন্থি ড্রোন ভূপাতিত
https://parstoday.ir/bn/news/west_asia-i39746-সিরিয়ায়_মার্কিন_অননুমোদিত_হামলা_অব্যাহত_সিরিয়পন্থি_ড্রোন_ভূপাতিত
মার্কিন যুদ্ধবিমানগুলো সিরিয়ার অভ্যন্তরে তাদের অননুমোদিত হামলা অব্যাহত রেখেছে এবং একটি সিরিয়পন্থি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। এ ছাড়া, উত্তরাঞ্চলীয় প্রদেশ রাকায় ১৭ বেসামরিক মানুষকে হত্যা করেছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ০৯, ২০১৭ ০৭:০৫ Asia/Dhaka
  • সিরিয়ায় মার্কিন অননুমোদিত হামলা অব্যাহত: সিরিয়পন্থি ড্রোন ভূপাতিত

মার্কিন যুদ্ধবিমানগুলো সিরিয়ার অভ্যন্তরে তাদের অননুমোদিত হামলা অব্যাহত রেখেছে এবং একটি সিরিয়পন্থি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। এ ছাড়া, উত্তরাঞ্চলীয় প্রদেশ রাকায় ১৭ বেসামরিক মানুষকে হত্যা করেছে।

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল রেয়ান ডিলোন জানান, গতকাল ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। জর্দান সীমান্তের কাছাকাছি  আত-তানাফ গ্যারিসনের নিকটস্থ এলাকায় ভূপাতিত করা হয় একে। কথিত ‘শান্তি এলাকার বাইরে টহলরত জোটের সেনাদলকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল এটি।

ড্রোনকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে এবং একে কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি। আকারের মার্কিন এমকিউ-১ প্রিডেটরের সমান ড্রোনের মালিক কে তা এখনো জানা সম্ভব হয়নি।

আত-তানাফ শহরের চারপাশের ৫৫ কিলোমিটারকে ‘শান্তি এলাকা বলে ঘোষণা করেছে আমেরিকা। ওই এলাকায় কেবল ওয়াশিংটনের মিত্র বাহিনীর সেনারা ঢুকতে পারবে। অবশ্য এটি গঠনের জন্য দামেস্কের কোনো অনুমতি নেয়নি আমেরিকা।

এক মাসের কম সময়ে এ নিয়ে তৃতীয়বার সিরিয়পন্থি বাহিনীর ওপর হামলা করল মার্কিন নেতৃত্বাধীন বাহিনী।

এদিকে মার্কিন বিমান হামলায় সিরিয়ায় বেসামরিক মানুষ হতাহত হওয়া অব্যাহত রয়েছে। রাকায় বৃহস্পতিবারে ২৫ দফা মার্কিন বিমান হামলায় ১৭ ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া আরো অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।#

পার্সটুডে/মূসা রেজা/৯