হামাস সন্ত্রাসী নয় বরং প্রতিরোধ আন্দোলন: কাতার
-
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে প্রকৃত প্রতিরোধকামী সংগঠন বলে উল্লেখ করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি। তিনি বলেন, আমেরিকা যেভাবে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে আরব জাতিগুলো সেভাবে দেখে না।
আবদুর রহমান আলে সানি বলেন, কাতার হামাসকে নয়ং বরং পুরো ফিলিস্তিনি জাতিকে সমর্থন করে। রাশিয়া টুডে-কে দেয়া সাক্ষাৎকারে আবদুর রহমান আলে সানি বলেন, “আমেরিকার দৃষ্টিতে হামাস একটি সন্ত্রাসী সংগঠন। কিন্তু বাকি আরব দেশগুলো একে বৈধ প্রতিরোধ আন্দোলন বলে মনে করে। আমরা হামাসকে সমর্থন করি না বরং আমরা পুরো ফিলিস্তিনি জনগণকে সমর্থন করি।”
গত বুধবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছিলেন, আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার আগে হামাস ও ইখওয়ানুল মুসলিমিনের সঙ্গে কাতারকে অবশ্যই সম্পর্ক ছিন্ন করতে হবে। সৌদি আরবের এ দাবি নাকচ করেছে কাতার।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১