সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক বৃদ্ধি: জাতিসংঘের উদ্বেগ
https://parstoday.ir/bn/news/west_asia-i40616-সিরিয়ার_সশস্ত্র_গোষ্ঠীগুলোর_সঙ্গে_ইসরাইলের_সম্পর্ক_বৃদ্ধি_জাতিসংঘের_উদ্বেগ
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পর্ক বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২১, ২০১৭ ১৩:০৫ Asia/Dhaka
  • সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক বৃদ্ধি: জাতিসংঘের উদ্বেগ

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পর্ক বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দুই পক্ষের আদান-প্রদান বাড়ায় উত্তেজনা বাড়তে পারে। এতে গোলানে মোতায়েন জাতিসংঘ বাহিনীর সদস্যদের ক্ষতি হতে পারে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর সঙ্গে সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর ১৬ দফা বৈঠক করেছে বলে জাতিসংঘ পর্যবেক্ষকরা দেখতে পেয়েছেন।  এর আগে প্রকাশিত প্রতিবেদনে ২০১৬ সালের ১৮ নভেম্বর থেকে ১ মার্চ পর্যন্ত দুই পক্ষের ১৭ দফা বৈঠক হয়েছে।

পার্সটুডে/মূসা রেজা/২১