আঞ্চলিক সমস্যা সমাধানে ‘বড় ভাইদের’ প্রতি আহ্বান
-
ইরাকের ন্যাশনাল অ্যালায়েন্স কোয়ালিশনের প্রধান আম্মার হাকিম
ইরাকের ন্যাশনাল অ্যালায়েন্স কোয়ালিশনের প্রধান আম্মার হাকিম পাঁচটি গুরুত্বপূর্ণ দেশকে ‘বড় ভাই’ সম্বোধন করে আঞ্চলিক সমস্যা সমাধানে এসব দেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, এ অঞ্চলের গুরুত্বপূর্ণ পাঁচ দেশ ইরান, ইরাক, সৌদি আরব, মিশর ও তুরস্ককে আলোচনায় বসতে হবে এবং আঞ্চলিক চলমান সংকট নিরসনের ব্যবস্থা তাদেরকেই করতে হবে। রাজধানী বাগদাদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের খোতবায় তিনি এসব কথা বলেন।
এ সময় আম্মার হাকিম ইরাকের কুর্দি সম্প্রদায়ের স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠার দাবি নিয়েও কথা বলেন। তিনি বলেন, “আপনাদের আকাঙ্ক্ষা সম্পর্কে আমরা বুঝি, তবে আমরা ভৌগোলিক অখণ্ডতায় বিশ্বাস করি এবং বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে এ ধরনের তৎপরতা চালানোর কোনো সুযোগ নেই।” তিনি কুর্দিস্তানকে আলাদা করার যেকোনো তৎপরতার সরাসরি বিরোধিতা করেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬