সৌদি-বিরোধী লবিং শুরু করেছে কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i41258-সৌদি_বিরোধী_লবিং_শুরু_করেছে_কাতার
কাতারের ওপর সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশের অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে লবিং শুরু করেছে দোহা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০১, ২০১৭ ১২:২৭ Asia/Dhaka
  • কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি
    কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি

কাতারের ওপর সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশের অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে লবিং শুরু করেছে দোহা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছে।

গতকাল (শুক্রবার) কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি নিউ ইয়র্কে জাতিসংঘের কাতারি মিশনে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি অবরোধ আরোপকারী দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করতে এবং প্রকাশ্যে তার দেশের প্রতি সমর্থন দেয়ার আহ্বান জানান।

বৈঠক শেষে আবদুর রহমান আলে সানি আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে জানান, তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদেরকে কাতারের সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন। তিনি আরো বলেন, সব পক্ষকে চলমান সংকট নিরসনের জন্য আন্তরিক সংলাপে যুক্ত হওয়ার বিষয়ে উৎসাহিত করে তোলার চেষ্টা করছে কাতার। এর একদিন আগে কাতারি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসসনের সঙ্গে বৈঠক করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১