স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i42328-স্বল্প_পাল্লার_ক্ষেপণাস্ত্রের_সফল_পরীক্ষা_চালাল_ইরাক
সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ‘ইয়াকিন-১’-এর সফল পরীক্ষা চালিয়েছে ইরাক। দেশটির সামরিক সরঞ্জাম উৎপাদনকারী একটি কোম্পানি এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৮, ২০১৭ ০২:৪৯ Asia/Dhaka
  • ইরাকি কর্মকর্তারা ইয়াকিন-১ ক্ষেপণাস্ত্র পরিদর্শন করছেন
    ইরাকি কর্মকর্তারা ইয়াকিন-১ ক্ষেপণাস্ত্র পরিদর্শন করছেন

সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ‘ইয়াকিন-১’-এর সফল পরীক্ষা চালিয়েছে ইরাক। দেশটির সামরিক সরঞ্জাম উৎপাদনকারী একটি কোম্পানি এ খবর দিয়েছে।

ওই কোম্পানির পরিচালক মাজহার সাদেক আত-তামিমি বলেছেন, ‘ইয়াকিন-১’ ক্ষেপণাস্ত্র ৩৫০ কেজি ওয়ারহেড বহন করে ‌‌১৫ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

তিনি আরো বলেন, তার কোম্পানির প্রকৌশলি ও বিশেষজ্ঞরা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছেন এবং এটির আন্তর্জাতিক মান নিয়ে কোনো প্রশ্ন নেই।

ইরাকি সেনাবাহিনীর সামরিক সরঞ্জাম নির্মাণকারী কোম্পানি এর আগে ১০৭ মিলিমিটার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মতো কামান তৈরি করেছে।

ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম দেশটির সামরিক সরঞ্জামের জন্য পুরোপুরি বিদেশের ওপর নির্ভরশীল ছিলেন। সাদ্দামের পতনের পর গত প্রায় দেড় দশক সংঘর্ষ ও রক্তপাতের কারণে নিজস্ব প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম উৎপাদনের দিকে মনযোগ দিতে পারেনি বাগদাদ।  তবে প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি সরকার এখন সমরাস্ত্রের দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা শুরু করেছে বলে মনে করা হচ্ছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮