ইরানি সাংস্কৃতিক কেন্দ্র বন্ধের সিদ্ধান্তে কুয়েতের; কমাচ্ছে কূটনীতিকের সংখ্যাও
https://parstoday.ir/bn/news/west_asia-i42504-ইরানি_সাংস্কৃতিক_কেন্দ্র_বন্ধের_সিদ্ধান্তে_কুয়েতের_কমাচ্ছে_কূটনীতিকের_সংখ্যাও
কুয়েতে ইরানি দূতাবাসের কূটনীতিকের সংখ্যা কমানো এবং সেখানকার কয়েকটি ইরানি কারিগরি দফতর বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে কুয়েত সরকার। দেশটির আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেয়া হয়। কয়েকজন ইরানি নাগরিকের কথিত গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগকে কেন্দ্র করে এ রায় দেয় আদালত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২০, ২০১৭ ১৩:২০ Asia/Dhaka
  • কুয়েতে ইরানের সাংস্কৃতিক অ্যাটাশের দফতর
    কুয়েতে ইরানের সাংস্কৃতিক অ্যাটাশের দফতর

কুয়েতে ইরানি দূতাবাসের কূটনীতিকের সংখ্যা কমানো এবং সেখানকার কয়েকটি ইরানি কারিগরি দফতর বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে কুয়েত সরকার। দেশটির আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেয়া হয়। কয়েকজন ইরানি নাগরিকের কথিত গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগকে কেন্দ্র করে এ রায় দেয় আদালত।

কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেইউএনএ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ (বৃহস্পতিবার) এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে,  দুই দেশের যৌথ কমিটির যেকোনো তৎপরতা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।

এদিকে, কুয়েতের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, দেশটিতে অবস্থিত ইরানি সাংস্কৃতিক অ্যাটাশের দফতর বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি ইরানি কূটনীতিবিদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কুয়েতি সূত্র থেকে বলা হয়েছে, ইরানি কূটনীতিবিদের সংখ্যা ১৯ থেকে কমিয়ে নয়জনে আনা হয়েছে। কুয়েত ছাড়ার জন্য ইরানি কূটনীতিবিদদের ৪৫ দিন সময় দেয়া হবে#

পার্সটুডে/মূসা রেজা/২০