বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার ওপর সৌদি নিষেধাজ্ঞার প্রভাব পড়বে না: কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i43246-বিশ্বকাপ_ফুটবল_প্রতিযোগিতার_ওপর_সৌদি_নিষেধাজ্ঞার_প্রভাব_পড়বে_না_কাতার
দোহা বলেছে, সৌদি নেতৃত্বাধীন অর্থনৈতিক এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা কাতারের ২০২২ ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতির ওপর কোনো প্রভাবই ফেলবে না। নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় সরবরাহ সৌদি নেতৃত্বাধীন জোট বন্ধ করে দিলেও তা প্রস্তুতির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারবে না বলে জানিয়েছে কাতার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০১, ২০১৭ ০৫:২৮ Asia/Dhaka
  • বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার ওপর সৌদি নিষেধাজ্ঞার প্রভাব পড়বে না: কাতার

দোহা বলেছে, সৌদি নেতৃত্বাধীন অর্থনৈতিক এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা কাতারের ২০২২ ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতির ওপর কোনো প্রভাবই ফেলবে না। নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় সরবরাহ সৌদি নেতৃত্বাধীন জোট বন্ধ করে দিলেও তা প্রস্তুতির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারবে না বলে জানিয়েছে কাতার।

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে যে পরিমাণ বিনিয়োগ করা হবে বলে পূর্বাভাষ দেয়া হয়েছিল এখন কাতারকে এক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি বিনিয়োগের প্রয়োজন পড়বে। এ আয়োজন করার জন্য কাতারকে আট স্টেডিয়াম, রেলপথ এবং নতুন একটি নগরী বানাতে হবে।

নিষেধাজ্ঞা আরোপের আগে দোহা নিশ্চিত করেছিল যে নতুন নতুন স্টেডিয়াম খাতে ব্যয় হবে ২০০০০ কোটি ডলার। মেট্রো এবং রেল ব্যবস্থা বসানোসহ দুই লাখ লোকের ধারণ উপযোগী নতুন নগরী নির্মাণ খাতে ব্যয় হবে ৩৫০০ কোটি ডলার।

কাতারের বিশ্বকাপ সংক্রান্ত নির্মাণ কমিটির প্রধান হাসান আত-তৌহিদ এক সাক্ষাৎকারে বলেন, প্রতিটি সমস্যার সমাধান বের হচ্ছে। সংকট কাটাতে এ কমিটি ঠিকাদারদের সঙ্গে একযোগে কাজ করছে বলেও জানান তিনি।

নির্মাণ কাজে সৌদি ইস্পাতের বদলে কাতার এখন মালয়েশিয়ার ইস্পাত ব্যবহার করছে। প্রথমে সংযুক্ত আরব আমিরাতকে নির্মাণ সামগ্রীর ক্রয়াদেশ দেয়া হয়েছিল। এখন তা বদলে ওমানকে দেয়া হয়েছে। এ ছাড়া, চীন থেকে আনা হচ্ছে ব্যাপক পরিমাণে নির্মাণ সামগ্রী।

একই সঙ্গে, দোহার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোর সামগ্রী তৃতীয় দেশের মাধ্যমে কাতারে রফতানির কথাও শোনা যাচ্ছে।#  

পার্সটুডে/মূসা রেজা/১