ইয়েমেনে আমিরাতের হেলিকপ্টার বিধ্বস্ত : পাইলট-কো পাইলটসহ ৪ নিহত
আগস্ট ১২, ২০১৭ ০৬:৪৫ Asia/Dhaka
ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের একটি ব্ল্যাক হ’ক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট এবং কোপাইলটসহ চার নিহত এবং চার ক্রু আহত হয়েছে। ইয়েমেনের শাবওয়াহ্ প্রদেশের আর রাওদা জেলার আমকিল অঞ্চলে গতকাল বিধ্বস্ত হয়েছে এটি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি বলেছেন, ইয়েমেনে অভিযান চালিয়ে ফেরার পথে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়ায় এটি জরুরি অবতরণ করছিল। আহতদের কারো অবস্থায় মারাত্মক নয় বলেও জানান তিনি।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনে এক তরফা আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন। সংযুক্ত আরব আমিরাত এ জোটের অন্যতম সদস্য।#
পার্সটুডে/মূসা রেজা/১২
ট্যাগ