ইরানকে গোপন তথ্য সরবরাহের দায়ে ১২ কুয়েতি নাগরিক আটক
https://parstoday.ir/bn/news/west_asia-i44038-ইরানকে_গোপন_তথ্য_সরবরাহের_দায়ে_১২_কুয়েতি_নাগরিক_আটক
ইরান ও লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পক্ষে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে কুয়েত সরকার দেশটির ১২ নাগরিককে আটক করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৩, ২০১৭ ০২:৩৭ Asia/Dhaka
  • কুয়েতের পুলিশ (ফাইল ছবি)
    কুয়েতের পুলিশ (ফাইল ছবি)

ইরান ও লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পক্ষে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে কুয়েত সরকার দেশটির ১২ নাগরিককে আটক করেছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, দেশটির নিরাপত্তা বাহিনী কুয়েতের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কথিত ‘আবদালি’ গোষ্ঠীর ১২ সদস্যকে আটক করেছে। কুয়েতের নিরাপত্তা ও বিচার বিভাগের কর্মকর্তারা দাবি করছেন, আটক ব্যক্তিরা ইরান ও হিজবুল্লাহকে দেশের গোপন তথ্য সরবরাহ করেছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরান কুয়েতের ওই গোষ্ঠীর সঙ্গে কোনোরকম যোগসাজশের দাবি প্রত্যাখ্যান করেছে। এদিকে লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ তার সর্বসাম্প্রতিক ভাষণে বলেছেন, তার সংগঠনের কোনো সদস্য আবদালি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রাখে না।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩